চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: পরপর দুই কন্যা সন্তানকে জন্ম দেওয়ার ‘অপরাধে’ গৃহবধূর প্রাণ কেড়ে নিল শ্বশুরবাড়ির লোকজন। এমনটাই অভিযোগ ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনের। পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃত গৃহবধূর পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার জাঙ্গিরিয়া গ্রামে।
জাঙ্গিরিয়া গ্রামের বাসিন্দা খুকুমণি দাস মাইতি, বয়স ৩৬ বছর। অভিযোগ দীর্ঘদিন ধরে ওই গৃহবধুকে অত্যাচার করত তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। পুত্র সন্তান জন্ম না দিতে পারার কারণে তাঁর ওপরে অকথ্য অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন, এমনটাই দাবি করেছে মহিলার বাপের বাড়ির লোকজন।
ওই গৃহবধূর পরপর দুটি কন্যা সন্তান হাওয়ায় হতাশ হয়ে পরে পরিবার। দীর্ঘদিন ধরে তাঁর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়। যা নিয়ে দুই পরিবারের মধ্যে সালিশি সভাও হয়। মৃত গৃহবধূর বাপের বাড়ির পরিবারের অভিযোগ, গত আট বছর আগে কুষ্ট কুশবসান গ্রাম পঞ্চায়েতের জাঙ্গীরিয়া গ্রামের বাসিন্দা শ্যামপদ মাইতির সঙ্গে বিয়ে হয়, দেউলা গ্রামের মেয়ে খুকুমণির। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সবার সঙ্গে গন্ডগোল লেগেই থাকতো।
গৃহবধূকে মারধর করা হতো বলে অভিযোগ বাপের বাড়ির। আর মারধর সহ্য করতে না পেরে প্রাণ দিতে হয় ওই গৃহবধূকে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি শশুর বাড়ির লোকজনের থেকে কঠোরতম শাস্তি হোক এমনটাই দাবি করছে মৃতার পরিবারের লোকজন