ad
ad

Breaking News

Molestation in Mecheda Station

মেচেদা স্টেশনে ‘শ্লীলতাহানি’ ! রেহাই পেলেন না মা ও মেয়ে, যাত্রী নিরাপত্তা কোথায় ?

বৃহষ্পতিবার রাতে মেচেদা স্টেশনের ফুটওভার ব্রিজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এমনকি অভিযোগ, সেই কলেজ ছাত্রীকে বাঁচাতে এলে শ্লীলতাহানির শিকার হতে হয় ছাত্রীর মা-কেও। স্বাভাবিকভাবেই, প্রশ্ন উঠেছে যাত্রী সুরক্ষা নিয়ে।

Mecheda station 'molestation'! Mother and daughter were not spared, where is the passenger safety?

Bangla Jago Desk: বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন এক কলেজ ছাত্রী। আর সেই সুযোগেই এবার তার সঙ্গে করা হল শ্লীলতাহানি ! এমন অভিযোগকে কেন্দ্র করেই এবার শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। ঘটনাটি মেচেদা স্টেশনের। বৃহষ্পতিবার রাতে মেচেদা স্টেশনের ফুটওভার ব্রিজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এমনকি অভিযোগ, সেই কলেজ ছাত্রীকে বাঁচাতে এলে শ্লীলতাহানির শিকার হতে হয় ছাত্রীর মা-কেও। স্বাভাবিকভাবেই, প্রশ্ন উঠেছে যাত্রী সুরক্ষা নিয়ে।

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার মাকে নিয়ে ওই নিগৃহীত কলেজ ছাত্রী কলকাতার একটি কলেজে ভর্তির জন্য গিয়েছিলেন। আর সেখান থেকে ফেরার সময় ঘটে এই বিপত্তি। রাত প্রায় দশটা দশ মিনিট নাগাদ লোকাল ট্রেনে চড়ে হাওড়া থেকে মা ও মেয়ে মেচেদা স্টেশনে এসে নামেন। এরপর সেখান থেকে নতুন ফুট ওভার ব্রিজে চড়ে বাড়ি ফিরছিলেন তারা। আর এই অবস্থায় তারা দেখতে পান, ব্রিজের উপর এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ঘোরাফেরা করছে। এরপর সেই ব্যক্তিটি এই অশালীন কুকীর্তি ঘটিয়েছেন বলে অভিযোগ তুলেছেন ওই ছাত্রী। মেয়ের চিৎকার শুনে মা ছুটে এলে, তার উপরেও চড়াও হয় ওই ব্যক্তিটি। এরপর, অবস্থার অবনতি ঘটলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তিটি। আর এরপরেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, রেল কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে ব্যর্থ কেন ? যদিও এই বিষয়ে রেলের তরফে কোনোরকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত মার্চে কোটি টাকা ব্যয়ে অমৃত ভারত স্টেশনের পাশাপাশি মেচেদার ওভারব্রিজটিও ঘটা করে উদ্বোধন হয়েছে। কিন্তু, নতুন এই ব্রিজে কোনোরকম সিসিটিভি ক্যামেরা না লাগানোয় উঠছে প্রশ্ন। এর ফলে অপরাধমূলক কাজকর্মের বৃদ্ধি ঘটবে বলেই মনে করছেন আমজনতার একাংশ।