ad
ad

Breaking News

Bankura

বেহাল রাস্তার অবস্থা, দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, বিক্ষোভে সামিল স্থানীয়রা

সমগ্র ঘটনার প্রতিবাদে গয়লাপুকুর, পাতালদিঘী, মঙ্গলপুর সহ বেশ কয়েকটি এলাকার স্থানীয় বাসিন্দারা সাহসপুর বাজার মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে।

Man killed, 6 injured in road accident

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় এক কোটি ৩২ লক্ষ টাকা।  বোর্ড পড়েছে রাস্তা হয়নি । এবার সেই রাস্তায় ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা।

 বৃহস্পতিবার রাতে  ইন্দাস ব্লকের পাতালদিঘী বিহার থেকে একটি ট্রাক্টর করে ১২ থেকে ১৪ জন বাসিন্দা গয়লা পুকুরে জলসা অনুষ্ঠান দেখতে যায়। রাত্রি আনুমানিক একটা দেড়টা নাগাদ ট্রাক্টর করে মঙ্গলপুর থেকে ডোঙ্গালন যাবার যে বেহাল রাস্তার জেরে  নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। প্রত্যেকেই ট্রাক্টরের তলায় চাপা পড়ে। কিছু জন প্রাণী বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু  হয় শেখ হোসেন নামের ৩৬ বছর বয়সী এক ব্যক্তির গুরুতর আহত হয় ৬জন।

আরও পড়ুনঃ গ্রাহকদের জন্য সুখবর, দাম কমল সোনার

 তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। আহতদের এবং মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। পাশাপাশি একজনের অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। সমগ্র ঘটনার প্রতিবাদে গয়লাপুকুর, পাতালদিঘী, মঙ্গলপুর সহ বেশ কয়েকটি এলাকার স্থানীয় বাসিন্দারা সাহসপুর বাজার মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে। গুরুত্বপূর্ণ এই পথ অবরোধে যানজট পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভ কারীদের দাবি অবিলম্বে এই রাস্তা তৈরি করতে হবে। বারংবার দুর্ঘটনা ঘটছে তার পরেও সচেতন হচ্ছে না প্রশাসন। দীর্ঘ আড়াই তিন ঘন্টা বিক্ষোভের পর ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।