চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ঝাড়গ্রাম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধে ভাষা আন্দোলনে পদযাত্রা ও বক্তব্য রাখার পর বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান সূচনার শুরুতে এক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকল ঝাড়গ্রাম। মঞ্চে ওঠার আগে তিনি ধামসা মাদল বাজান। আদিবাসী শিল্পীরা তাঁকে সহযোগিতা করেন। এদিন আদিবাসী সাজে জঙ্গলমহলের আদিবাসী শিল্পীদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী সাজে জঙ্গলমহলের শিল্পীদের সঙ্গে নাচলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো pic.twitter.com/Bsk3HGN96o
— Bangla Jago Tv (@BanglaJagotv) August 7, 2025
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর এই ভূমিকা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। যেভাবে তিনি স্থানীয় শিল্পীদের নিজস্ব সংস্কৃতীর মধ্যে নিজেকে মিশিয়ে নিলেন তা দেখে উপস্থিত দর্শকরা অভিভূত। সাধারণত মুখ্যমন্ত্রী যেখানে যান সেই এলাকার সংস্কৃতির সঙ্গে নিজেকে আত্মিক করে তোলেন।
বিশ্ব আদিবাসী দিবসে ধামসা মাদল বাজালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো pic.twitter.com/hiiDMdqfGY
— Bangla Jago Tv (@BanglaJagotv) August 7, 2025
ঝাড়গ্রাম জঙ্গলমহলের অন্যতম একটি জেলা। আদিবাসি মানুষের নিজস্ব সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে এই জেলা। ধামসা মাদল যেন এখানকার মামুষের রক্তে রয়েছে। সেই ধামসা মাদল বাজিয়ে অতিথি বরণ করে থাকেন এখানকার মানুষ। তাঁদের সেই প্রিয় ধামসা মাদল বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিজেকে তাঁদের সঙ্গে একাত্ব হলেন। আর তা দেখল গোটা বাংলা।
[আরও পড়ুন: Yashwant Verma: নগদকাণ্ডে বিচারপতি বর্মার আইনি লড়াইয়ের সমাপ্তি, সুপ্রিম কোর্টে খারিজ হল আর্জি]
প্রসঙ্গত, তিন দিনের জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার ঝাড়গ্রাম পৌঁছে ভাষা আন্দোলনের প্রতিবাদে পদযাত্রা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।