ad
ad

Breaking News

Mamata Banerjee

“তোমাদের ভিক্ষা চাই না…”, কেন্দ্রের চিঠি ছিঁড়ে হুঙ্কার মমতার

সেখানে কেন্দ্রের পাঠানো চিঠি দেখিয়ে তিনি জানান এই চিঠির মধ্য দিয়ে ১০০ দিনের কাজ দেওয়ার জন্য একাধিক শর্ত জানিয়েছেন।

Mamata Banerjee Rips Centre’s Letter

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বাংলার ভোটাধিকার রক্ষা ও SIR-এর বিরুদ্ধে দিনের পর দিন প্রতিবাদ করে আসছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কোচবিহারের রাসমেলার মাঠে এই প্রতিবাদে জনসভায় যোগ দেন তিনি। সেখানে কেন্দ্রের পাঠানো চিঠি দেখিয়ে তিনি জানান এই চিঠির মধ্য দিয়ে ১০০ দিনের কাজ দেওয়ার জন্য একাধিক শর্ত জানিয়েছেন। এরপরই তিনি বলেন এই শর্ত না মানার কথা জানিয়ে চিঠি ছিঁড়ে ফেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

এদিন চিঠিতে কী কী আছে তা উল্লেখ করার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই কাগজের কোনও ভ্যালু নেই। আমরা আবার ক্ষমতায় আসব। তোমাদের ভিক্ষা চাই না।’’ বলার পর সঙ্গে সঙ্গে তিনি নোট ছিঁড়ে দেন এবং বলেন, ‘‘তোমাদের ভিক্ষা চাই না। আমরা নিজের পায়ে হাঁটতে পারি (Mamata Banerjee)।’’

তিনি এদিন আরও বলেন, ‘‘একশ দিনের কাজের টাকা দেওয়া চার বছর ধরে বন্ধ করে দিয়েছেন। আবাস যোজনা বন্ধ। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন ২০১১ সালের পর থেকে একশ দিনের কাজে আমরা অনেক জাতীয় পুরস্কার পেয়েছি। ভাল কাজ করা কি অপরাধ?’’ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে বলেন, ‘‘আমাদের সাংসদেরা দিল্লিতে গিয়েছিলেন আন্দোলন করতে। কিন্তু সকলের নামে কেস দিয়েছে (Mamata Banerjee)।’’

এদিন সভা মাঝে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। আমি ভালবাসা দিয়ে কিনি। তাই যা দেওয়ার ভোটের আগেই দিই।’’ তাঁর কথায়, ‘‘ভোটের আগে উজলার নামে নাটক, চা বাগান খোলার নাটক, নতুন করে কিছু দেওয়ার নাটক? এ সব আমরা বরদাস্ত করি না।’’