ad
ad

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: অধিকার রক্ষায় প্রয়োজনে কোর্টে সওয়াল করব: মমতা

কমিশনের একাধিক সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে, যা সরাসরি গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

Mamata Banerjee Slams SIR Process

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: এসআইআর–এর নামে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্বের চেষ্টা হচ্ছে,এই অভিযোগ তুলে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার মঞ্চ থেকে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের ‘অশুভ আঁতাত’-এর অভিযোগ আনেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটার তালিকা সংশোধনের আড়ালে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।এদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কমিশন এখন নাকি হোয়াটসঅ্যাপে চলছে! হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে নাকি কে জানে! কিন্তু এই সব আমরা বরদাস্ত করব না।” তাঁর অভিযোগ, কমিশনের একাধিক সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব রয়েছে, যা সরাসরি গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে নামতে চলেছে রাজ্য সরকার। তাঁর কথায়, “আগামীকাল কোর্ট খুলবে। আমরা আদালতে যাচ্ছি। মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমি নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করব।” একই সঙ্গে রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি স্পষ্ট করেন, ভোটাধিকার নিয়ে কোনও রকম আপস করা হবে না।
গঙ্গাসাগর মেলার মতো জনসমাগমপূর্ণ মঞ্চ থেকে এই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্য সরকার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।