চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্যোগ কবলিত উত্তরবঙ্গে যাওয়ার দিন গুরুতর জখম হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে তিনি প্রাণঘাতী হামলার শিকার হন এবং এর জেরে রক্তাক্ত হন। আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। এই পরিস্থিতিতে ত্রাণ শিবির পরিদর্শনে গিয়ে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ নির্দেশ, আঘাত যেন কারোর ওপর না আসে (Mamata Banerjee)।
[আরও পড়ুন: সাংহাই মাস্টার্স ওপেনে ম্যাচ চলাকালীনই কোর্টে বমি জোকারের]
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভুলে যান রাজনীতি। ভুলে যান কে কোন দল করেন। সাহায্য করতে হবে ক্ষতিগ্রস্তদের।” এরপরই তিনি বার্তা দেন, “কেউ পা দেবেন না কোনও উত্তেজনায়। এমন ঘটনা যেন না ঘটে, যা কাম্য নয়। কারোর উপর যেন কোন আঘাত না আসে…… যা ঘটেছে, আইনশৃঙ্খলা বিঘ্নিত হোক আমি চাইনি।” এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে তিনি এমন ঘটনা বরদাস্ত করবেন না এই পরিস্থিতিতে (Mamata Banerjee)।
[আরও পড়ুন: ইচ্ছামতো জল ছাড়ছে, ‘ম্যান মেড’ বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে তোপ মমতার]
ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রী আরও জানান, “সাধারণ মানুষের মনে দুঃখ হয় বন্যা বিধ্বস্ত এলাকায় অজস্র গাড়ি নিয়ে গেলে। ওদের তো দরকার খাবার-বাসস্থান। আমি আসিনি রাজনীতি করতে। তাই যাব না ওই এলাকায়।” এই প্রসঙ্গে তিনি এটাও জানান, “ডিজিকে পাঠিয়েছি। পেরিয়ে গেছে সে নদী। ওখানে কোনও সমস্যা হোক, আমি তা চাই না। শান্ত থাকুন, সংযত থাকুন।” সকলকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে সবাইকে একসাথে এর মোকাবিলা করতে হবে দুর্যোগের সময়ে (Mamata Banerjee)।