ad
ad

Breaking News

Language Rights

Language Rights: “জীবন চলে গেলেও ভাষার ওপর আক্রমণ মানবেন না”, বীরভূমে বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডবল ইঞ্জিনের রাজ্যে দুর্নীতি চলছে, নির্যাতন চলছে বাঙালিদের ওপর। মমতার সাফকথা, জীবন চলে গেলেও ভাষার ওপর আক্রমণ মানবেন না।

CM Vows to Defend Language Rights Amid NRC Concerns

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া আসলে বিজেপির এনআরসি চক্রান্ত। বাংলায় (Language Rights) একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলে সহ্য করা হবে না। ইলামবাজারের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডবল ইঞ্জিনের রাজ্যে দুর্নীতি চলছে, নির্যাতন চলছে বাঙালিদের ওপর। মমতার সাফকথা, জীবন চলে গেলেও ভাষার ওপর আক্রমণ মানবেন না।

[আরও পড়ুন: Teesta Flood: বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, তিস্তায় জারি লাল সতর্কতা!]

ভোটারকার্ড, আধারকার্ড, রেশনকার্ড থাকা সত্ত্বেও বাংলার মানুষদের বাংলাদেশি (Language Rights) তকমা দিয়ে হয়রানি বাংলা মানবে না। বাংলা থেকে যাঁরা বিজেপির রাজ্যে কাজ করতে গেছেন তাঁদের হেনস্থা, পুশব্যাক হলে জীবন দিয়ে তিনি লড়াই করবেন, ইলামবাজারের পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে আরও সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, বিজেপির চক্রান্তে ভোটার তালিকা বাদ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, দেড় কোটি নাম বাদ দেওয়া হবে। অসমের ১৭লক্ষ মানুষের এনআরসি হয়রানির কথা তুলে ধরে বাঙালিদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন তিনি।

মমতার সাফকথা, একজন বাঙালির নাম যাতে বাদ না যায় দেখতে হবে বাংলার মানুষকে। বাংলায় এনআরসি করতে হবে না, বিজেপির ডিটেনশন ক্যাম্প চলবে না। ভোটার তালিকায় নাম বাদ গেলেই বিএলও-দের কাছে প্রতিবাদ করুন। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হলে অনুব্রত মন্ডল, কাজল ও শতাব্দীদের নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Akhilesh Yadav: সংঘর্ষবিরতির ঘোষণা ট্রাম্পের মুখে কেন?’ সংসদে মোদি সরকারকে কটাক্ষ অখিলেশ যাদবের]

যাঁরা নতুন করে ভোটার তালিকায় নাম তুলবেন, তাদের সাহায্য করতে হবে। আরও একবার বাংলার বাইরে কাজে যাওয়া মানুষদের বাংলায় কাজের গ্যারান্টি, সুরক্ষিত জীবনযাপনও ছেলেমেয়েদের পড়াশোনার নিশ্চিয়তা দেওয়ার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।