চিত্রঃ নিজস্ব
মাধব দেবনাথ,নদিয়া: দিল্লি থেকে ফিরে হঠাৎ করেই কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে জাগো বাংলা এস আই আর সহায়তা কেন্দ্রে চলে এলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের জাগো বাংলা সহায়তা কেন্দ্রে এসে সাধারণ মানুষের এস আই আর ফর্ম কেমন ভাবে ফিলাপ হচ্ছে এছাড়া সাধারণ মানুষের সারা কেমন সমস্ত খোঁজখবর নিলেন কৃষ্ণনগরের সাংসদ। পাশাপাশি সাধারণ মানুষকে নিজে এসআইআর ফর্ম ফিলাপ করে দিলেন তিনি। শুনলেন সাধারণ মানুষের সমস্ত সমস্যা এবং অভাব অভিযোগ। তবে এস আই আর নিয়ে কোন মন্তব্য করেননি, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
এস আই আর ফর্ম ফিলাপ করছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র pic.twitter.com/ALAao1OYUF
— BanglaJago Tv (@BanglaJagotv) November 20, 2025
আরও পড়ুনঃ SIR নিয়ে চরম বিশৃঙ্খলা ও একাধিক মৃত্যুর অভিযোগ, কমিশনকে চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর
পাশাপাশি সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর তিনি দেননি। রাজ্যজুড়ে এসআইআর চালু হওয়ার পর থেকেই নদীয়ার সদর শহর কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে জাগো বাংলার পক্ষ থেকে এস আই আর সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এই সহায়তা কেন্দ্রে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন ২০০২ সালের ভোটার লিস্ট খতিয়ে দেখে এস আই আর ফর্ম ফিলাপ করতে। কৃষ্ণনগরে জাগো বাংলার এই স্টলে তৃণমূল যোদ্ধারা প্রতিদিন মানুষের এস আই আর ফর্ম ফিলাপ করে দিচ্ছে। এদিন সাংসদ মহুয়া মন্ত্রকে দেখা গেল অন্য ভূমিকায়। তিনিও সাধারণ মানুষকে তাদের জীবনপঞ্জি সহ এস আই আর ফর্ম ফিলাপ করে দিতে দেখা গেল। সংসদ মহুয়া মৈত্র এসআইআর সহায়তা কেন্দ্রে আসার পর উজ্জীবিত তৃণমূল কর্মীরা (Mahua Moitra)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/