ad
ad

Breaking News

Mahua Moitra

শাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! থানায় মহুয়ার বিরুদ্ধে বিজেপি মুখপাত্রের অভিযোগ দায়ের

একে অপরের দুর্নীতিকে হাতিয়ার করে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে দুপক্ষ। এছাড়াও বইয়ে যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা।

Mahua Moitra’s Explosive Remark on Shah Sparks BJP Complaint

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk: বছর শেষ হলেই বাংলার মাটিতে হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে এসআইআর, একাধিক ইস্যুতে সরব হয়েছে তৃণমূল। একই পথে হাঁটছে বঙ্গ বিজেপিও। দু’পক্ষই কমবেশি প্রচার পর্ব চালু করে দিয়েছে। একে অপরের দুর্নীতিকে হাতিয়ার করে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে দুপক্ষ। এছাড়াও বইয়ে যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা (Mahua Moitra)।

[আরও পড়ুন: Duleep Trophy: দলীপে নজির গড়লেন বিদর্ভের ব্যাটার দানিশ]

এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসেন ঘাসফুল শিবিরের প্রভাবশালী সাংসদ মহুয়া মৈত্র। গত ২৬ আগস্ট কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করে বসেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিতে গিয়ে তিনি বলে বসেন, “প্রধানমন্ত্রীর টেবিলে স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে রাখা উচিত।” স্বাভাবিকভাবেই, এই মন্তব্য কুঁড়োয়ে তীব্র সমালোচনা ও নিন্দা। প্রশ্ন উঠতে শুরু করে যে কি করে একজন সাংসদ এমন কথাবার্তা বলতে পারেন (Mahua Moitra)।

FB POST: https://www.facebook.com/share/v/1CuCx9MrHW/

মহুয়া মৈত্রের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার অভিযোগ দায়ের করেন কোতয়ালি থানায়। পাশাপাশি, দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে খোঁচা দিয়ে বলেন, “ইংরেজি জানে মানে যে তার সঠিক শিক্ষা রয়েছে, তা কিন্তু নয় (Mahua Moitra)। মহুয়া মৈত্রকে দেখলেই তা বোঝা যায়।” এই ঘটনার জেরে ঘাসফুল শিবির যে একটু হলেও অস্বস্তিতে পড়েছে, তা না বললেও চলে।

[আরও পড়ুন: Google Employees: গুগ্‌ল ম্যাপের সমীক্ষা করতে গিয়ে গণপিটুনির শিকার কর্মীরা]

রাজনৈতিক মহলের একাংশের মতে বিধানসভা নির্বাচনের আগে পুরো বিষয়টি সতর্কতার সঙ্গে সামাল দিতে হবে রাজ্য সরকারকে। এখানেই শেষ নয়, অনেকে এটাও মনে করছেন যে এটার জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হবে তৃণমূল কংগ্রেসকে (Mahua Moitra)। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত দল কি পদক্ষেপ নেয়। মহুয়া মৈত্রকে কড়া শাস্তির মুখে পড়তে হবে কিনা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক মহলে। এবার দেখার কি হয় আগামী দিনে।