ad
ad

Breaking News

Loan Scam

Loan Scam: নথি জাল করে কোটি টাকার প্রতারণা! গ্রেফতার চাঁপাডাঙ্গার কার্তিক সাউ

পুলিশ জানিয়েছে গত দু বছর ধরে হুগলি জেলার বিভিন্ন এলাকার গ্রামের নিরীহ মহিলাদের ভুল বুঝিয়ে নথি সংগ্রহ করে একাধিক ছোট ঋণ প্রদানকারী সংস্থার কাছে থেকে ঋণ নিয়ে সেই টাকা আত্মসাৎ করতো কার্তিক।

Loan Scam: Man Held for Duping Hundreds of Women in Hooghly

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: গ্রামের কয়েকশো মহিলার নথি ব্যবহার করে ঋণ, কোটি কোটি টাকা হাতিয়ে বেপাত্তা ছিল প্রতারক।অবশেষে পুলিশের জালে কার্তিক সাউ। তার বাড়ি তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায়(Loan Scam)।গত কাল রাতে তাকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ।আজ তাকে পুলিশি হেফাজতে চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠায়।

[আরও পড়ুনঃ BJP: সল্টলেকে বিজেপির দফতরে দিলীপ, সংঘবদ্ধ হওয়ার বার্তা শমীকের]

পুলিশ জানিয়েছে গত দু বছর ধরে হুগলি জেলার বিভিন্ন এলাকার গ্রামের নিরীহ মহিলাদের ভুল বুঝিয়ে নথি সংগ্রহ করে একাধিক ছোট ঋণ প্রদানকারী সংস্থার কাছে থেকে ঋণ নিয়ে সেই টাকা আত্মসাৎ করতো কার্তিক(Loan Scam)। এখনো পর্যন্ত প্রায় একশো জন মহিলার নথি ব্যবহার করে প্রায় এক কোটি টাকার উপর আত্মসাৎ করেছে কার্তিক। মাস তিনেক আগে তারকেশ্বর থানায় দুটি অভিযোগ দায়ের হয় কার্তিক সাউ এর বিরুদ্ধে।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ফোনের লোকেশন ট্র্যাক করে কার্তিক এর হদিস পায় পুলিশ(Loan Scam)।প্রথমে গুজরাটে কিছু দিন থাকার পর হলদিয়া তারপর ব্যারাকপুরে বসবাস করছিল কার্তিক।গত কাল চাঁপাডাঙ্গায় আসে কার্তিক, খবর পেয়ে তারকেশ্বর থানার একটি দল তাকে গ্রেপ্তার করে। আজ তাকে পুলিশি হেফাজতে চেয়ে আদালতে পাঠায় পুলিশ।হেফাজতে নিয়ে এই প্রতারণা চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা বা এই প্ৰতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে পুলিশ।