ad
ad

Breaking News

মুমূর্ষু রোগীকে খাটিয়ায় তুলে হাসপাতালে দৌড়

মুমূর্ষু রোগীকে খাটিয়ায় তুলে হাসপাতালে দৌড়, দায়িত্ব এড়ানোর অমানবিক ছবি প্রকাশ্যে 

Bengla Jago Desk: গ্রামের রাস্তা খারাপ। মুমূর্ষু রোগীকে খাটিয়ায় তুলে হাসপাতালে দৌড় বাড়ির লোকের। চূড়ান্ত অমানবিক ছবি সামনে এল মালদায়। হাসপাতালে পৌঁছেও বাঁচানো গেল গেল না। মৃত্যু হল ১৯ বছরের তরুণী মামনি রায়ের। মালদার বামনগোলার এই ঘটনা দিনভর চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ হল। সামাজিক মাধ্যমে ভাইরাল হল। গ্রামের রাস্তা বেহাল বলে ঢোকে না অ্যাম্বুল্যান্স বা […]

Bengla Jago Desk: গ্রামের রাস্তা খারাপ। মুমূর্ষু রোগীকে খাটিয়ায় তুলে হাসপাতালে দৌড় বাড়ির লোকের। চূড়ান্ত অমানবিক ছবি সামনে এল মালদায়। হাসপাতালে পৌঁছেও বাঁচানো গেল গেল না। মৃত্যু হল ১৯ বছরের তরুণী মামনি রায়ের। মালদার বামনগোলার এই ঘটনা দিনভর চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ হল। সামাজিক মাধ্যমে ভাইরাল হল। গ্রামের রাস্তা বেহাল বলে ঢোকে না অ্যাম্বুল্যান্স বা অন্য কোনও গাড়ি। অগত্যা খাটিয়ায় তুলে মুমূর্ষু রোগীকে নিয়ে হাসপাতালে ছোটে পরিবার।

.চূড়ান্ত অমানবিক ছবি মালদায় বামনগোলায়

.মৃত্যু হল ২৫ বছরের তরুণী মামনি রায়ের

.এই ঘটনা দেখা লজ্জার, এই ঘটনা সমাজের লজ্জা

.সহযোগিতার বদলে সবাই ছবি তুলতে ব্যস্ত

.সেই ছবি ‘ব্রেকিং নিউজ’ হয়ে চলছে চ্যানেলে চ্যানেলে

.প্রশাসনকে কাঠগড়ায় তুলে আক্রমণ করা হচ্ছে

.প্রশাসনের দায় নিশ্চই আছে, আমাদের কি কোনও দায় নেই?

এটা নিঃসন্দেহে অমানবিক ঘটনা। এই ছবি দেখতে মোটেও ভাল লাগার কথা নয় সভ্য সমাজের। কিন্তু, সভ্য সমাজের মানুষ হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি কি? মুমূর্ষু রোগীকে খাটিয়ায় তুলে হাসপাতালে দৌড়ের সেই ছবি ক্যামেরাবন্দি করছি আমরা। ক্যামেরায় উঠে আসা সেই ছবি আবার কিছু সংবাদ মাধ্যমে সকাল থেকেই ব্রেকিং নিউজ হিসাবে সম্প্রচারিত হয়েছে। অমানবিক ছবির আড়ালে তুলে ধরা হচ্ছে রাজ্যের হতাশাজনক চিত্র। পিছু পিছু যারা এগিয়ে চলেছেন, তাদের সবার হাতে মোবাইল ফোন। হতে পারে তারা সাধারণ মানুষ। আবার হতে পারেন তারা সংবাদ মাধ্যমের কর্মী। যারা এই ছবি তুলেছেন, তাদের কি কোনও দায়িত্ব ছিল না? তারা কি পারতেন না একটু সহযোগিতা করতে? ওই রাস্তা দিয়ে সহজেই টোটো চলতে পারে। একটা টোটো কি ব্যবস্থা করে দেওয়া যেত না? কিন্তু কেউ তা করেননি। উল্টে সবাই ছবি তুলতে ব্যস্ত। কিন্তু, এটা এই বাংলার পরম্পরা নয়। এই বাংলায় আজও কেউ অসুস্থ হলে পাশে দাঁড়ায় প্রতিবেশীরা। গ্রামগঞ্জে কেউ মারা গেলে তার অন্ত্যেষ্টির সমস্ত দায়-দায়িত্ব পালন করে পড়শিরা। কোনও কিছুর আঁচ পোহাতে হয় না নিকটাত্মীয়কে হারানো পরিবার-পরিজনদের। এটাই বাংলার রীতি। এটাই বাংলার পরম্পরা। কিন্তু সেই বাংলায় এই ছবি তুলে ধরে কী বার্তা দেওয়া হচ্ছে? এই ছবি তুলে ধরে সরব বিজেপি।

বেহাল রাস্তা নিয়ে রাজ্য ও স্থানীয় প্রশাসনকে তুলোধনা করেছেন বিজেপি নেত্রী বীণা সরকার কীর্তনিয়া। তাঁর প্রশ্ন, রাজ্য সরকার ‘পথশ্রী’ প্রকল্প হাতে নেওয়ার পরেও কেন গ্রামীণ রাস্তার হাল ফিরল না? কিন্তু, তিনি এটা বলছেন না, কেন সড়ক যোজনার বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র?সত্যিই গ্রামের রাস্তার হাল খারাপ। কিন্তু, এই এলাকার সাংসদ বিজেপির। এই এলাকার বিধায়ক বিজেপির। সড়ক যোজনার বকেয়া টাকা কেন রাজ্য পাচ্ছে না? কেন কেন্দ্রের কাছে এই প্রশ্ন তুলছে না বিজেপি? উল্টে এমন ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করতে ব্যস্ত বলে কটাক্ষ তৃণমূলের।সংবাদ মাধ্যমের অনেক দায়িত্ব আছে সমাজের প্রতি। শুধু খবর তুলে ধরে দায় সারলে হয় না। কিন্তু, কিছু সংবাদ মাধ্যম যেন শকুনের চোখ নিয়ে সবসময় ভাগাড়ের দিকে তাকিয়ে থাকে। দেখে, কখন সেখানে মৃতদেহ আসে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমাদের কোনও প্রতিনিধি সেখানে থাকলে ছবি না তুলে অন্তত একটা টোটোর ব্যবস্থা করে দিতেন। কারণ সমাজের প্রতি এইটুকু দায়িত্ববোধ আমাদের আছে। আর সেটা পালনও করি আমরা। তাই বাংলা জাগো শকুনের চোখ নিয়ে কখনও ভাগাড়ে তাকিয়ে থাকে না। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ায়। তথাকথিত সংবাদ মাধ্যমের ভিড়ে বাংলা জাগো এখানেই স্বতন্ত্র। তাই আমরা চাই, সরকার সরকারের দায়িত্ব পালন করুক, মানুষ সামাজিক দায়িত্ব পালন করুক। যাতে আগামীতে এমন ছবি আর আমাদের না দেখতে হয়।