ad
ad

Breaking News

Lakshmir Bhandar

লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধি পাওয়ায় উচ্ছ্বসিত বঙ্গের মহিলামহল

বিভিন্ন প্রান্তের লক্ষীর ভাণ্ডার প্রাপক মহিলারা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

lakshmir-bhandar-allowance-hike-west-bengal

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে বাংলার মা-বোনেদের জন্য সুখবর শুনিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডারে একধাক্কায় বাড়ানো হয়েছে ৫০০টাকা। সেক্ষেত্রে সাধারণ শ্রেণীভুক্ত প্রাপকরা, যাঁরা এতদিন পেতেন ১০০০ টাকা, তাঁরা এবার পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে তফসিলি জাতি, উপজাতির শ্রেণীভুক্তরা, যাঁরা এতদিন পেতেন ১২০০ টাকা করে, তাঁরা পাবেন মাসে মাসে ১৭০০ টাকা।  

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে জনমুখী এই বাজেট সাধারণ মানুষ থেকে চাকুরিজীবী সবার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বাংলার মহিলারা। বিভিন্ন প্রান্তের লক্ষীর ভাণ্ডার প্রাপক মহিলারা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, বাড়তি এই অর্থ সংসারের নিত্য প্রয়োজন মেটাতে বড় সহায়তা করবে।

লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত বরাদ্দের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে মা-বোনেদের। পূর্ব বর্ধমান জেলার ১৮ নম্বর ওয়ার্ডের মহিলারা জানান, এই লক্ষী ভান্ডারের টাকা তাঁরা তাদের দৈনন্দিন কাজে লাগাতে পারেন। এতে তারা সকলেই উপকৃত হন।   

 

অন্যদিকে, লক্ষীর ভান্ডারের টাকা বৃদ্ধি পাওয়ায় পাঁচেটের মহিলারা আনন্দে আত্মহারা হয়ে আবির খেলায় মেতে ওঠেন। একে অপরকে আবির মাখের শুভেচ্ছা জানান। কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীর ছবিতেও আবির মাখিয়ে দেন।

এছাড়াও রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তের মানুষের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে লক্ষীর ভান্ডারের অর্থ বৃদ্ধি পাওয়ায়।