চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রাঙাফলা পিয়াদাপাড়া এলাকায় গায়ে আগুন লাগিয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম জাসমিনা বিবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই প্রেমের সম্পর্কের জেরে রাকিব নাইনের সঙ্গে তাঁর বিয়ে হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর বেলা পাড়ার লোকজন দেখতে পান, ঘরের ভেতরে গায়ে পেট্রোল ঢেলে আগুনে জ্বলছেন জাসমিনা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে বেলপুকুর স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হলে আজ ভোররাতে তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের দাবি, প্রেমের বিয়ে হওয়ায় জাসমিনার বাপের বাড়ির পক্ষ থেকে এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, ঘটনার দিন বাপের বাড়ির লোকজনের ফোন পাওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়ে ওই গৃহবধূ এই চরম সিদ্ধান্ত নেন।ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ এলাকা, কান্নায় ভেঙে পড়েছেন মৃতার পরিবার-পরিজন।