ad
ad

Breaking News

Khardah Tragedy

Khardah Tragedy: মাঞ্জা সুতোর বলি আরও এক, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল প্রাক্তন সেনাকর্মীর

জানা গিয়েছে, বর্তমানে তিনি কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন

Khardah Tragedy: Ex-Army Man Dies

চিত্র : প্রতীকী

Bangla Jago Desk: উৎসবের দিনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাক্তন সেনা জওয়ানের। বিশ্বকর্মা পুজোর দুপুরে চিনা মাঞ্জায় গলা কেটে প্রাণ হারালেন উত্তর ২৪ পরগনার খড়দহের এক প্রৌঢ়। জানা গিয়েছে, বর্তমানে তিনি কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন (Khardah Tragedy)।

আরও পড়ুনঃ Cooperative Elections: শুভেন্দু গড়ে উড়ল সবুজ আবির! মহিষাদলে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল

জানা গেছে, গৌতম ঘোষ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর দমদম বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন। প্রতিদিনের মতো এদিনও তিনি বাইকে করে বারাকপুর থেকে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় খড়দহের কাছে একটি চিনা মাঞ্জা তাঁর গলা কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে খড়দহ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন (Khardah Tragedy)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এই ঘটনা আবারও শহর এবং শহরতলীতে চিনা মাঞ্জার বিপদ সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলেছে। অতীতেও চিনা মাঞ্জার কারণে বহু মানুষ আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন। মা উড়ালপুলের মতো বিভিন্ন স্থানে একাধিক দুর্ঘটনার পর রাজ্য সরকার চিনা মাঞ্জা বিক্রি ও ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপনে এই ধরনের মাঞ্জা এখনও বিক্রি হচ্ছে, যার ফলে মানুষের জীবনহানির মতো ঘটনা ঘটছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে (Khardah Tragedy)।