ad
ad

Breaking News

Kalyan Banerjee

সাংসদের হাত ধরে শুরু হল রিষড়ার লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের বার্ষিক মেলা

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ একাধিক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Kalyan Banerjee Inaugurates 12-Day Annual Mela

চিত্র: সংগৃহীত

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: রিষড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কেভেন্টাস সংলগ্ন এলাকায় শুরু হল লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের বার্ষিক মেলা। শনিবার প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে ১২ দিনব্যাপী এই তৃতীয় বর্ষের মেলার শুভ উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ একাধিক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ (Kalyan Banerjee)।

মেলার প্রধান উদ্যোক্তা তথা স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দাস জানান, এলাকার মানুষের বিনোদন এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটাতেই এই মেলার আয়োজন করা হয়েছে। ১২ দিন ধরে চলা এই মেলায় কেনাকাটার হরেক রকম স্টলের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনের পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিশেষ করে আচারের দোকানে দাঁড়িয়ে তিনি দীর্ঘক্ষণ সময় কাটান এবং বিভিন্ন স্বাদের আচারের স্বাদ গ্রহণ করেন। শুধু নিজে খাওয়াই নয়, বাড়ির জন্য বেশ কিছু আচার কেনেন তিনি। সাংসদকে হাতের নাগালে পেয়ে এবং মেলায় স্টলগুলির বৈচিত্র্য দেখে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো (Kalyan Banerjee)।

এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক প্রসঙ্গেও মুখ খোলেন সাংসদ। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘চার্জশিট’ পেশ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপিকে আসল চার্জশিট দিচ্ছে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসছে।”

মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের উৎসাহ ও ভিড় ছিল নজরকাড়া। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে মেলা প্রাঙ্গণে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা (Kalyan Banerjee)।