চিত্রঃ নিজস্ব
সৌগত রায়, হুগলি: “বলঙ্গ পিচকারী “থেকে “খেলব হলি রঙ দেব না” গানে কোমর দোলালেন সাংসদ কল্যাণ। শ্রীরামপুরকে মিনি বৃন্দাবন বানালেন কল্যান,গোপিনীদের সঙ্গে খেললেন রং। শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির থেকে দোল মন্দির পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে দোল উৎসব পালন করলেন শ্রীরামপুরের সাংসদ। এক কিলোমিটার রাস্তা জুড়ে পিচ কারী দিয়ে সাধারণ মানুষের সঙ্গে দোল খেললেন তিনি।

রাস্তা দিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে সকলকের দিকে রঙ ছুড়লেন। এক মহিলা সঙ্গে নাচতে দেখা গেল তাকে। পরে সাংবাদিকদের কল্যাণ বলেন দোলে শুভেচ্ছা সকলকে বসন্তের শুভেচ্ছা রইল। সকলে কৃষ্ণ কে প্রণাম করুক রাধাকে প্রণাম করুক। সব রং ও মন একসঙ্গে হয়ে যাক। সকলে ভালো থাকুক। ধর্ম বর্ণ জাতি সব মিলে একাকার হয়ে যাক।
— BanglaJago Tv (@BanglaJagotv) March 3, 2026
বাংলায় কোন রং এর ভেদাভেদ চলছে না বলে আমি মনে করি না। কিছু লোক এটা তৈরি করার চেষ্টা করছে। তার জন্য কিছু এসে যায় না, বাঙালি জানে সংস্কৃতি কি। বাঙালি রং খেলতে জানে কিভাবে আনন্দ করতে হয়। বিভিন্ন রাজ্য থেকে কিছু আশা ভুসি মাল এসব করতে চাইছে। শুভেন্দুর নাম না করে কল্যাণ এদিন বলেন কাঁথির ওই গাধাটা এসব বেশি করার চেষ্টা করছে।

দোল খেলা তো আজকে শুরু করলাম শেষ করব কাউন্টিং এর দিন। সবুজ রঙে ভরিয়ে দেব পশ্চিমবাংলা ভারতবর্ষকে। শিশু থেকে যৌবন পৌর পর্যন্ত দোল খেলে আসছি। সবই মনে পড়ে কিন্তু আমি এখনো মনের দিক তোমাদের থেকে যুবক।