ad
ad

Breaking News

Uttar Dinajpur

শ্রীমতী নদী সাফাইয়ের কাজে হাত লাগালো কালিয়াগঞ্জ পুরসভা

পুরসভার পক্ষ থেকে নদীর চার পাশ জুড়ে সচেতনা মূলক পোস্টার লাগালেও কোন লাভ হচ্ছে না।

Kaliaganj Municipality takes up the task of cleaning the Srimati River

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: কালিয়াগঞ্জ, সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতি নদীর শ্রী দিনের পড় দিন হারিয়ে যাচ্ছে। একদিকে নদী ভরাট করে দখল অপরদিকে সাধারণ মানুষ নদীর বক্ষে নোংরা আবর্জনা ও দেব দেবীর প্রতিমা বির্সজন দেওয়ায়। পুরসভার পক্ষ থেকে নদীর চার পাশ জুড়ে সচেতনা মূলক পোস্টার লাগালেও কোন লাভ হচ্ছে না। নদীতে জল কমে যাওয়ায় একদিকে দুষণ বাড়ছে পাশাপাশি শহরের মধ্যে নদী বয়ে যাওয়া দৃষ্টি দুষণ হচ্ছে। নদী সাফাইয়ের কাজে হাত লাগালো কালিয়াগঞ্জ পুরসভা।

শ্রীমতি মহাশ্মাশান এলাকা জুড়ে নদী বক্ষে পড়ে থাকা নোংরা আবর্জনা থেকে শুরু করে বিসর্জন দেওয়া দেব দেবীর কাঠাম তোলার কাজ শুরু করেছে পুরসভা যাতে নদীর পরিস্কার পরিচ্ছন্ন থাকে। যাতে কাজ সঠিক ভাবে হয় তা খতিয়ে দেখেন পুরপ্রধান রাম নিবাস সাহা। তিনি বলেন নদীটিকে বাচিয়ে রাখার জন্য যথাযত চেষ্টা করা হচ্ছে।

বিগত দিনে নদীর কিছুটা অংশ কাটা হয়েছিল যাতে নদী প্রবাহ মান থাকে। আর নদীতে যাতে কোন প্রকার নোংরা আবর্জনা কিংবা দেব দেবী বিসর্জন না দেওয়া হয়। নিদিষ্ট বিসর্জন ঘাটে বিসর্জন দেওয়া হয় সেই কারণে সচেতনতা মূলক পোস্টার লাগানো হয়। কিন্তু লাভ কিছুই হচ্ছে না কিছু অসচেতন মানুষের কারণে।নদীতে জল কমে যাওয়ায় পুরসভার উদ্যোগে নদীর মহাশ্মাশান এলাকা জুড়ে সাফাই করা হচ্ছে যাতে নদী দুষণ ও নদীর অস্তিত বজায় থাকে।