চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: বীরভূম জেলার সিউড়ির তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করেছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মদক্ষ নুরুল ইসলাম, কর্মাধ্যক্ষ ফাইজুল হক ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা(Kajal Sheikh)। পরিদর্শনকালে ব্যারেজের সংলগ্ন ফাটল এলাকা ঘুরে দেখেন কাজল শেখ। তিনি ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত গতিতে সংস্কার কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, ব্যারেজের জলস্তর কমলেই ফুল দমে কাজ শুরু হবে। এছাড়া, নতুন করে ভাঙন সৃষ্টি না হওয়ার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে।
[আরও পড়ুনঃ Commonwealth Games: ২০৩০ সালের কমনওয়েথ গেমস আয়োজনের দাবি ভারতের]
এক অভিভাবক জানান, ব্যারেজের ভগ্নদশার কারণে তাদের শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না। এ বিষয়ে কাজল শেখ আশ্বাস দেন যে, প্রশাসনের সঙ্গে কথা বলে ট্রাফিক অফিসারদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন। উল্লেখ্য, তিলপাড়া ব্যারেজের ফাটল নিয়ে জেলা প্রশাসনের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে(Kajal Sheikh)। গত জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টির ফলে ব্যারেজের গার্ড ওয়ালে ফাটল দেখা দেয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
জেলা প্রশাসন ইতিমধ্যে সংস্কার কাজ শুরু করেছে, তবে বৃষ্টির কারণে কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে(Kajal Sheikh)। প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে যে, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং স্থানীয়দের দুর্ভোগ কমবে।