ad
ad

Breaking News

INTTUC Foundation Day

বালুরঘাটে মহাসমারোহে INTTUC-এর প্রতিষ্ঠা দিবস পালন

বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড চত্বরে শহর INTTUC-এর উদ্যোগে এদিন সকালে ছিল পতাকা উত্তোলন, নেতৃত্বের বক্তব্য এবং বিপুল সমর্থকের উপস্থিতি।

INTTUC Foundation Day Celebrated in Balurghat

চিত্র: সংগৃহীত

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: মঙ্গলবার, ৯ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরেও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC Foundation Day)-র প্রতিষ্ঠা দিবস পালিত হল বর্ণাঢ্য আয়োজনে। বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড চত্বরে শহর INTTUC-এর উদ্যোগে এদিন সকালে ছিল পতাকা উত্তোলন, নেতৃত্বের বক্তব্য এবং বিপুল সমর্থকের উপস্থিতি।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের শহর সভাপতি মিঠুন নিয়োগী পতাকা উত্তোলন করেন। এরপর উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মিঠুনবাবু, শহর সহ-সভাপতি কৌশিক লাহা এবং বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। শ্রমিক স্বার্থরক্ষা থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি— সবই উঠে আসে তাঁদের বক্তব্যে। অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড় (INTTUC Foundation Day)।

শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে সংগঠনের কর্মী-সমর্থকরা এসে ভরিয়ে দেন বাসস্ট্যান্ড চত্বর। সংগঠনের প্রতি শ্রমিক মহলের বাড়তে থাকা আস্থা এবং আগামী দিনে আরও সংগঠিত লড়াইয়ের প্রস্তুতির বার্তাই যেন মিলেছে এদিনের জমায়েতে। পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক লাহা বলেন, “৯ ডিসেম্বর সারা রাজ্য জুড়ে INTTUC-এর প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। আমরা বালুরঘাট টাউন INTTUC-এর পক্ষ থেকে আজকের দিনটি উদযাপন করলাম গৌরবের সঙ্গে (INTTUC Foundation Day)।”

তিনি আরও বলেন, “সামনে বিধানসভা নির্বাচন। আমরা ইতিমধ্যেই পাখির চোখ করে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি। সংগঠনের ভিত্তি মজবুত করেই আমরা নির্বাচনের লড়াইয়ে নামব ঐক্যবদ্ধভাবে।”

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর সভাপতি মিঠুন নিয়োগী, সহ-সভাপতি কৌশিক লাহা, পৌর প্রধান অশোক মিত্রসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। INTTUC-এর প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বালুরঘাটের রাজনৈতিক আবহে বাড়তি উষ্ণতা যোগ করল এদিনের মহাসমারোহ (INTTUC Foundation Day)।