চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk:মাধব দেবনাথ,নদিয়া: ক্ষুদ্র একটি পেন ফিরিয়ে দিতে পারে পরিবেশের ভারসাম্য। পেনের কালি শেষ হয়ে গেলে সেই পেন থেকে হয়ে উঠবে বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এক অনন্য চিন্তাভাবনার মধ্যে দিয়ে ছোট ছোট খুদে পুরুয়া দের হাতে তৈরি হচ্ছে এই পেন। কাগজের তৈরি পেনের মধ্যে থাকছে গাছের বীজ, সেই বিজ থেকে হবে বৃক্ষরোপণ। নদিয়ার রানাঘাটের শিক্ষক সঞ্জু কুন্ডু তার ছাত্র-ছাত্রীদের মধ্যে দিয়ে পরিবেশের সচেতনতা বার্তা পৌঁছে দিতে করছেন এই অভিনব প্রয়াস।
উল্লেখযোগ্য বিষয়, যত বছর যাচ্ছে ততই পৃথিবীর উষ্ণতা বাড়ছে। ধ্বংস হচ্ছে সবুজ আয়ন। পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। তবুও সচেতনতা নেই মানুষের মধ্যে। শিক্ষক সঞ্জু কুন্ডুর কথায়, তার পড়ুয়াদের হাতে তৈরি কাগজের পেন একটা সময় ফিরিয়ে দিতে পারবে পরিবেশের ভারসাম্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেনের কালি শেষ হয়ে গেলে সেই প্রেম ফেলে দেওয়া হয়। সেখানেও নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। কিন্তু এই কাগজের তৈরি পেনের কালি শেষ হয়ে গেলে সেই পেন বর্ষাকালে যদি মাটিতে পুঁতে দেওয়া যায় সেখান থেকেই তৈরি হবে গাছ।
সেই গাছ বড় হয়ে যোগাবে মানুষকে অক্সিজেন। প্রাথমিকভাবে শতাধিক পেন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ক্ষুদে পড়ুয়ারা। একটা সময় এই পেনের আরো সংখ্যায় বৃদ্ধি করা হবে, তখন পরিবেশের জন্য এই পেনের ভূমিকা থাকবে অনবদ্য। বর্তমান পরিস্থিতিতে মানুষ যদি সচেতন না হয় একটা সময় অক্সিজেনের অভাবে প্রাণহানি হবে মানুষের, বিভিন্ন রোগে আক্রান্ত হবে শিশু থেকে বৃদ্ধা বৃদ্ধ, তখন হয়তো আর পরিবেশকে তার ভারসাম্য ফিরিয়ে দেওয়া যাবে না। তাই ছোট ছোট কচিকাচা দের মধ্যে দিয়েই পরিবেশের ভারসাম্য বজায় রাখার প্রয়াসে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষক সঞ্জু কুন্ডু।