ad
ad

Breaking News

Illegal Arms

Illegal Arms: মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া এলাকায় আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ গ্রেফতার ২, তদন্তে নেমেছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে রানীনগরের গোধনপাড়া এলাকায় রাতে দুই ব্যক্তি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। সেই খবরের ভিত্তিতে রানীনগর থানার একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়।

Illegal Arms: Illegal Arms Recovered in Murshidabad Border Area

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। শনিবার গভীর রাতে রানীনগর থানার গোধনপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, দুটি খালি ম্যাগাজিন এবং চার রাউন্ড কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করেছে রানীনগর থানার পুলিশ(Illegal Arms)। ধৃতদের নাম মিরাজুল শেখ এবং বাবলু শেখ। পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্ত সংলগ্ন এলাকায় তারা সন্দেহজনক উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তবে তাদের মূল উদ্দেশ্য কী ছিল, সেই বিষয়ে তদন্ত চলছে।

[আরও পড়ুন: Unity: সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস বঙ্গে ষড়যন্ত্রকারীদের অভিসন্ধি রুখে দেবে ]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে রানীনগরের গোধনপাড়া এলাকায় রাতে দুই ব্যক্তি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে(Illegal Arms)। সেই খবরের ভিত্তিতে রানীনগর থানার একটি বিশেষ দল এলাকায় অভিযান চালায়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ওই দুই যুবককে আটক করে। তাদের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন এবং চারটি তাজা গুলি।এরপরই তাদের গ্রেফতার করা হয় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। রবিবার সকালে ধৃতদের রানীনগর থানার তরফে জেল আদালতে তোলা হয়।

লিঙ্ক: https://www.facebook.com/Banglajagotvofficial/

পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়, যাতে এই অস্ত্র কোথা থেকে এসেছে, কার উদ্দেশ্যে ব্যবহৃত হতো, এবং এর পিছনে কোনো বড় চক্র জড়িত কিনা, তা জানা যায়। রানীনগর ও ডোমকল — উভয় থানাই আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় এই ধরণের অস্ত্র উদ্ধারে উদ্বেগ তৈরি হয়েছে(Illegal Arms)। স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা দফতর ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখে তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদের মতো সীমান্ত লাগোয়া জেলায় বেআইনি অস্ত্রের আগমন নতুন কিছু নয়, তবে ধারাবাহিকভাবে অস্ত্র উদ্ধারে বড় কোনও চক্রের জড়িত থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে আর কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।