ad
ad

Breaking News

River Pollution Prevention

ইছামতি নদীতে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণ, দূষণ রোধে প্রশাসনের তৎপরতা

পৌরসভা  বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে

River Pollution Prevention: Durga Idol Immersion Controlled

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: বসিরহাট: মন্টু সাহাজী: বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন করা হয়েছে। কিন্তু নদীর দূষণ  রুখতে (River Pollution Prevention) উদ্ধত প্রশাসন। ফলে পৌরকর্মীরা ঘাটে ঘাটে কাঠামো তোলার কাজ শুরু করেছে। 

আরও পড়ুনঃ Dog Attack at Para Athletics: দিল্লি স্টেডিয়ামে পথ কুকুরের কামড় দুই বিদেশি কোচ, কাঠগড়ায় আয়োজকরা

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার ছোট, মাঝারি, বড় পুজো হয়। বৃহস্পতিবার টাকির ইছামতি নদীতে বিসর্জন হয়েছে। শুক্রবারও সেই ধারা অব্যাহত ছিল। কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ প্রতিমা নিরঞ্জন হয়েছে। (River Pollution Prevention)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

তাই ইছামতি দূষণ রুখতে বাদুড়িয়া বসিরহাট টাকি পৌরসভার কর্মীরা ঘাটে ঘাটে মা দুর্গার কাঠামো তোলার কাজ শুরু করেছে। সেই সঙ্গে প্রতিমার রংবেরঙের শাড়ি অস্ত্রশস্ত্র সেটাও চেষ্টা তুলে নেওয়ার চেষ্টা চলছে। তার জন্য সকাল থেকে শুরু হয়েছে কাঠামো তোলার কাজ। পৌরসভা  বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে। যাতে যেকোন মূল্যে নদীর দূষণ রোধ করা যায়। নাহলে যেসব জলজ প্রাণী রয়েছে তাদের ক্ষতি হতে পারে। এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।

এ বিষয়ে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী, বাদুড়িয়া চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জিরা বলেন, নদীর যত্রতত্র দুর্গা প্রতিমা   ফেলবেন না। নির্দিষ্ট জায়গায় প্রতিমার নিরঞ্জন করার কথা জানানো হয়। (River Pollution Prevention)

এই নদী পরিষ্কারের বিষয়ে পুরকর্মীরা জানান, কোনরকমভাবে যাতে দূষণ না ছাড়ায় তার সবরকম চেষ্টা চালানো হচ্ছে। সকাল থেকে প্রায় ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, গৌড়েশ্বর সহ একাধিক নদী থেকে এক হাজার কাঠামো এখনও পর্যন্ত উঠেছে। বাকিগুলো ধাপে ধাপে ওঠানোর কাজ কড়ছে প্রশাসন।

প্রসঙ্গত, বর্তমানে পরিবেশ দূষণ নিয়ে সদা সতর্ক থাকে রাজ্য প্রশাসন। পরিবেশবিদরাও এই বিষয়ে চিন্তিত। বিভিন্ন জলাশয়ে কেমিক্যাল দাহ্য বস্তু মেশায় জলদূষণ ঘটছে। যা ঘিরে চিন্তা আরও বেশি। তবে এই নিয়ে পদক্ষেপ নিয়েছে প্রশাসন। (River Pollution Prevention)