Bangla Jago Desk : উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুতুরাপোতা গ্রামের ঘটনা। পরিবার তরফ থেকে জানা যায় ২৮ বছরের বিবাহিত যুবক পেষায় মটর মেকানিক নাম প্রসেনজিৎ মন্ডল, স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা নিয়ে ঝামেলা হয় বৃহস্পতিবার সকালে, তারপর ওই যুবকের স্ত্রী অভিমান করে বাপের বাড়িতে চলে যায়, স্ত্রী চলে যাওয়ায় খাওয়া-দাওয়া বন্ধ করে ঘরের মধ্যে চলে গিয়েছিলেন যুবক, তারপর সন্ধ্যায় পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করায় তার কোন সাড়াশব্দ না মেলায় পরিবারের সদস্যরা হাড়োয়া থানায় খবর দেয়। তারপর পুলিশ এসে দেখেন যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে, ঠিক তখনই যুবকের ঝুলন্ত অবস্থায় নিথর দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। শুধুই কি স্ত্রীর সঙ্গে ঝামেলা বিবাদের কারণে যুবক এই সিদ্ধান্ত , নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সেটিও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ময়না তদন্ত করেই জানা যাবে আসল কারন মৃত্যুর। পরিবার সুত্রে জানা গিয়েছে , বিবাহের পর থেকেই ভাল সম্পর্ক কিছু স্বামী স্ত্রীর , এমনকি তাদের দুই সন্তানও আছে। ধুতরাপোতা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে যুবকের অকাল মৃত্যুতে।