চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: তৃণমূল কংগ্রেসের ভরতপুর বিধায়ক হুমায়ূন কবীরকে দল থেকে সাসপেন্ড করার ঘোষণার কয়েক ঘণ্টা পরই মুর্শিদাবাদের বহরমপুরে সভায় নাম না করে তাঁকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, “একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকি গুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই। তাদের সরিয়ে দিলে দেশ চলবে রাজ্য চলবে, সব চলবে (Humayun Kabir)।”
হুমায়ূন কবীর বহুবার দলবিরোধী মন্তব্য করে বিতর্কের জড়ে পড়েছেন। তাঁকে একাধিকবার সতর্কও করা হয়েছে। সম্প্রতি বেলডাঙায় বাবরি মসজিদ পুনর্নির্মাণ সংক্রান্ত তাঁর মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। এর জেরে দল কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সকালে কলকাতায় সাংবাদিক সম্মেলনে পুরোনো ও নগরায়ণমন্ত্রী ফিরহাদ হাকিম হুমায়ূনের সাসপেনশন ঘোষণা করেন।
তিনি বলেন, “দল হুমায়ুনের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখবে না (Humayun Kabir)।”
এদিকে সেই সময় হুমায়ূন বহরমপুরের সভাস্থলে উপস্থিত ছিলেন। সাসপেনশনের খবর জানামাত্রই তিনি সেখান ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর মমতা বন্দ্যোপাধ্যায় সভা শুরু করেন। মঞ্চ থেকে তাঁর সমালোচনা চালিয়ে যান। আরও বলেন, “কেউ কেউ টাকা খেয়ে নির্বাচনের আগে বিজেপির তাঁবেদারি করে। ওরা দেশের শত্রু। নির্বাচনের দু’মাস আগে থেকে এসব রাজনীতি শুরু করে।” এসব মন্তব্যে মমতা পরোক্ষভাবে বোঝান যে, হুমায়ূনের সাসপেনশন আসন্ন নির্বাচনে তাঁর কোনও প্রভাব ফেলবে না (Humayun Kabir)।