ad
ad

Breaking News

Humayun Kabir

“কালকেই রিজাইন…”, কবে ঘোষণা নতুন দলের? জানিয়ে দিলেন হুমায়ুন

প্রসঙ্গত, দল বিরোধী কাজের জন্য এদিন দল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কার করা হল ভরতপুরের বিধায়ককে।

Humayun Kabir Suspended: TMC MLA Announces New Party

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বেলেডাঙায় বাবরি মসজিদ করার ঘোষণা করার পরই দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হয় তৃণমূল বিধায়ককে। এরপরই দলীয় কাজের মঞ্চ থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কালই রিজাইন দিয়ে দেবো, দেবোই…। ২২ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের সূচনা করবো। নতুন দল। ১৩৫টি আসনে লড়বে দল (Humayun Kabir)।”

সেই সঙ্গে পাল্টা তোপ দাগিয়ে তিনি বলেন, “এর আগেও আমাকে বিনা নোটিসে সাসপেন্ড করা হয়েছিল। এবারও তাই। কালকেই আমি পদত্যাগ করব।” তিনি আরও বলেন, “২২ তারিখে আমি নিজের দল শুরু করব। আগামী বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে প্রার্থী দেব।”

প্রসঙ্গত, দল বিরোধী কাজের জন্য এদিন দল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কার করা হল ভরতপুরের বিধায়ককে। বৃহস্পতিবার দিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল তৃণমূল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমরা লক্ষ্য করেছি যে মুর্শিদাবাদের আমাদের এক বিধায়ক হঠাৎ ঘোষণা করেছেন যে তিনি বাবরি মসজিদ তৈরি করবেন। হঠাৎ বাবরি মসজিদ কেন? আমরা তাঁকে আগেই সতর্ক করেছিলাম। দলের সিদ্ধান্ত অনুযায়ী, আমরা বিধায়ক হুমায়ুন কবিরকে বরখাস্ত করছি (Humayun Kabir)।”