ad
ad

Breaking News

Weather

রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা, লক্ষ্মী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

অনেকেই ভয় পেয়ছিলেন এটা ভেবে যে হয়তো পুজোর সময় বৃষ্টি হতে পারে, এক দু পশলা কোন কোন জেলায় বৃষ্টি হলেও বাঙালিদের প্যান্ডেল হপিং এর ক্ষেত্রে বৃষ্টি কোন রকম বাধা সৃষ্টি করতে পারেনি।

How will the weather be during Lakshmi Puja

Bangla jago Desk: অনেকেই ভয় পেয়ছিলেন এটা ভেবে যে হয়তো পুজোর সময় বৃষ্টি হতে পারে, এক দু পশলা কোন কোন জেলায় বৃষ্টি হলেও বাঙালিদের প্যান্ডেল হপিং এর ক্ষেত্রে বৃষ্টি কোন রকম বাধা সৃষ্টি করতে পারেনি। দুর্গা পুজো পেরলেই এবার আসছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? সেটাই জেনে নেওয়া যাক। দুর্গা পুজোয় অনেকেই ভেবেছিলেন বৃষ্টি হবে। তবে পুজোয় সেইভাবে বৃষ্টির দেখা মেলেনি। আপামর বাঙ্গালিরা তাই চুটিয়ে উপভোগ করেছেন পুজোর দিনগুলি।

[আরও পড়ুনঃ ড্রোনে চড়ে রাবন বধ হনুমানের! তাক লাগালো উন্নত প্রযুক্তি

দুর্গা পুজোয় বৃষ্টি না হলেও লক্ষ্মী পুজোতে কী বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা আছে? আবহাওয়া দফতরের মতে বর্ষা আজ বিদায় নিয়েছে রাজ্য থেকে কিন্তু বর্ষা বিদায় নিলেও আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার রয়েছে লক্ষীপুজো। সেদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির দেখা মিলতে পারে কলকাতা সহ হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। 

বাকি জেলাতে শুকনো থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে আবহাওয়া দফতরের পক্ষে থেকে কোন সতর্ক বার্তা জারি করা হয়নি। বুধবার লক্ষ্মী পুজোর দিনে বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে এই বৃষ্টির সিলসিলার মধ্যেও বাতাসে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। 

[আরও পড়ুনঃ অসুস্থ আরও ৩ আন্দোলনকারী,আলোচনার প্রস্তাব নাগরিক সমাজের