চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযানে আবার সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের।এবার পোলবা থানা তিন দুস্কৃতিকে গ্রেফতার করা হল। ধৃতদের মধ্যে রয়েছেন, অজয় দুলে,সনৎ আহির ও বিজু মন্ডল।দুজনের বাড়ি দাদপুর থানার হাড়িট এলাকায় ও একজনের বাড়ি ব্যান্ডেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল চুঁচুড়া তারকেশ্বর রোড জোড়া অশ্বত্থতলায় তিনজন একটি ডিপ টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে ছিল। পোলবা পুলিশের টহলদারির গাড়ি গভীর রাতে সেই এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের দেখতে পায়।সন্দেহ হওয়ায় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তল্লাশিতে তাদের কাছ থেকে ভোজালি রড তালা ভাঙার যন্ত্র বেরিয়ে আসে।
আরও জানা যায়, ওই তিনজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে ভোজালি রড তালা ভাঙার যন্ত্র বেরিয়ে আসায় পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায়।পরে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায়, দিন দুয়েক আগে সেঁইয়া এলাকায় একটি বাড়িতে তারা ডাকাতি চেষ্টা করেছিল।ধৃত তিনজনকে শুক্রবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে।