ad
ad

Breaking News

Murshidabad

দিল্লি পাচারের আগেই ধরা পড়ল ৫০০ গ্রাম হেরোইন, গ্রেফতার ১

প্রাথমিক তদন্তে অনুমান, বৈষ্ণবনগর থেকে হেরোইন নিয়ে ট্রেনে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে নিউ ফরাক্কা স্টেশনে অপেক্ষা করছিল সে।

heroin-seizure-new-farakka

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: কল্যাণ  বিশ্বাস, মুর্শিদাবাদ: দিল্লিতে পাচার করার আগেই ৫০০ কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ ফরাক্কা জিআরপি। শনিবার নিউ ফরাক্কা স্টেশনে তল্লাশিতে ওই মাদক উদ্ধার হয়। বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

মালদা জিআরপির আইসি প্রসান্ত রাই জানান, গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির এসওজি এবং নিউ ফরাক্কার ভারপ্রাপ্ত জিআরপি আধিকারিক বাপ্পাদিত্য ঝা-এর নেতৃত্বে একটি বিশেষ দল নিউ ফরাক্কা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে নজরদারি চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক ব্যক্তিকে। তাকে আটক করে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে পাঁচটি প্যাকেটে প্রায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

জিআরপি সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, বৈষ্ণবনগর থেকে হেরোইন নিয়ে ট্রেনে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে নিউ ফরাক্কা স্টেশনে অপেক্ষা করছিল সে। ধৃতকে রবিবার বহরমপুরের এনডিপিএস আদালতে পেশ করা হয়।  ধৃতের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে নিউ ফরাক্কা জিআরপি।