চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বাড়ি থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বভাস অনুযায়ী উত্তরবঙ্গের প্রতিটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। তার সঙ্গে সিকিমেও শুরু হয়েছে একটানা বৃষ্টি।
রবিবার একটানা বৃষ্টির কারণে কালিঝোড়া এলাকায় রাস্তার উপর ভেঙে পড়ল বিশাল একটি গাছ। যার কারণে বন্ধ হয়ে যায় দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল। এই ঘটনায় ব্যাপক সমস্যায় পড়তে হয় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষদের। জানা গিয়েছে
এদিন আচমকাই একটানা বৃষ্টির কারণে কালিঝরা এলাকায় একটি গাছ রাস্তার উপর ভেঙ্গে পড়ে। এরপরেই রাস্তার দুপাশ দিয়ে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক উচ্চ আধিকারিকরা। এরপরেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে বিশাল গাছ কাটার কাজ শুরু হয়। প্রশাসনিক সূত্রে খবর ইতিমধ্যে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।