ad
ad

Breaking News

Health Recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! মেডিক্যাল অফিসার পদে নিয়োগ, জানুন বিস্তারিত

ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Health Recruitment 2026: Apply for MO and Staff Vacancies

চিত্র : প্রতীকী

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাঁকুড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ৫৯। ২৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট bankura.gov.in মারফত আবেদন করতে হবে। সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ৫০ টাকা ও অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১০০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (Health Recruitment)।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মেডিক্যাল অফিসার (ব্লাড সার্ভিস) পদে শূন্যপদ ৪, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১৫। ২টি পদে আবেদনের জন্য আবেদনকারীর এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। দ্বাদশ শ্রেণি পাশে ও ডিএমএলটি শংসাপত্র থাকলে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করা যাবে। মোট শূন্যপদ ৫, বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে।

মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ২। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার পদে শূন্যপদ ২, স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। নবযাতক সহায়িকা পদে শূন্যপদ ২, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ৮ হাজার টাকা করে। কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ৬, এএনএম বা জিএনএম কোর্স করতে হবে। মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে শূন্যপদ ১১, স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। কাউন্সেলর (ব্লাড ব্যাঙ্ক) পদে শূন্যপদ ৩, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে (Health Recruitment)।

পুষ্টিবিদ পদে শূন্যপদ ১, বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে।
ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার পদে শূন্যপদ ২, স্নাতক হতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। এসটিএলএস (এনটিইপি) পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে। ডিএমএলটি বা বিএমএলটি শংসাপত্র থাকতে হবে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। ডিস্ট্রিক্ট পিপিএম কোঅরডিনেটর পদে শূন্যপদ ১। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ২৬ হাজার টাকা করে।

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে শূন্যপদ ২। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে। টেকনিক্যাল সুপারভাইজার পদে শূন্যপদ ২। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে হবে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে (Health Recruitment)।