চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: চলতি মাসের ১৮ তারিখ মঙ্গলবার কলকাতায় আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। মূলত এসআইআর’র অগ্রগতি দেখতে আসছেন। পাশাপাশি ২১ নভেম্বর শুক্রবার ইভিএম নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। বিহারের নির্বাচন শেষে এবার পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে নজর দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যে এস আই আর লাগু হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত অগ্রগতি দেখতেই মঙ্গলবার বঙ্গ সফরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। সঙ্গে থাকছেন নির্বাচন কমিশনের দুই প্রিন্সিপাল সেক্রেটারি। মলয় মল্লিক ও এসবি জোশি।
আরও পড়ুনঃ ইডেনেই কপিল-বোথামদের স্পর্শ করলেন জাড্ডু
এছাড়া থাকছেন ডেপুটি সেক্রেটারি অভিনব আগারওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৯৮% এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে বিএলও যেমন ভোটারদের কাছে পৌঁছে দিয়েছেন এনুমারেশন ফর্ম। তেমনি এই বিশেষ ফর্ম সংগ্রহ করে ডিজিটালাইজেশন করবেন সংশ্লিষ্ট বিএলও। যে গাইডলাইন দেওয়া হয়েছে তা মেনেই কাজ করতে হবে। এসআইআর সংক্রান্ত কাজগুলো ঠিকমতো এগোচ্ছে কিনা তা ডেপুটি নির্বাচন কমিশনার দেখবেন এবং দিল্লীকে রিপোর্ট দেবেন। আগামী বছর ফেব্রুয়ারির শেষ অথবা মার্চ মাসের প্রথমেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশিত হওয়ার সম্ভাবনা। তার আগে ইভিএম সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু নিয়ে বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
আগামী ২১ তারিখ শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক হবে। পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল থাকবেন সেই বৈঠকে। সমস্ত জেলা শাসক বা ডিইও-রা উপস্থিত থাকবেন ইভিএম সংক্রান্ত বৈঠকে। নির্বাচনের আগে এটা প্রথাগত বৈঠক। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভিএম নিয়ে অনেক অভিযোগ উঠেছে। যাতে স্বচ্ছ ভাবে নির্বাচন হয় এবং ইভিএম সুরক্ষিত রাখার জন্য যা যা ব্যবস্থা করার তা আলোচনা হবে এই বৈঠকে। এস আই আর সংক্রান্ত বৈঠকের পর ইভিএম নিয়ে বৈঠক করে সমস্ত রিপোর্ট দিল্লির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে দেবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।