প্রতীকী চিত্র
Bangla Jago Desk: ওষুধ কিনে বাড়ি ফেরার সময় চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ গেল দাদু ও নাতির। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঘাটাল আরামবাগ রাজ্য সড়কের উপরে।
জানা যায়, দাদু ও নাতি বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ কেনার জন্য। ওষুধ কেনার পরে বাড়ি ফেরার সময় অত্যন্ত গতিবেগে আসা একটি চারচাকা গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। এই ঘটনার পর ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় ঘাতক গাড়িটি।
ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দাদু ও তার বছর দুই আড়াইয়ের নাতি। তড়িঘড়ি এলাকার লোকজন ঘটনাস্থল থেকে তাদের রামজীবনপুর সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক। অবশেষে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।