ad
ad

Breaking News

Barasat

বাড়ি ফাঁকা পেয়ে নাবালিকা নাতনিকে যৌন হেনস্তার অভিযোগ দাদুর বিরুদ্ধে

এই ঘটনা প্রসঙ্গে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, নাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি দিতে হবে।

Grandfather accused of sexually harassing minor granddaughter after finding house empty

প্রতীকী চিত্র

Bangla Jago Desk: বাড়ি ফাঁকা পেয়ে নাবালিকা নাতনিকে যৌন হেনস্তার অভিযোগ দাদুর বিরুদ্ধে ন্যক্কারজনক ঘটনা। আবারও রাজ্যে ঘটল শ্লীলতাহানির ঘটনা। নাবালিকা নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।

এমনই ঘটনা ঘটেছে, বারাসাত পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের মালির বাগান এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে থানায় দায়ের হয়েছে অভিযোগ। সেইসঙ্গে এই পুরো ঘটনার খবর জানতেই তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।

অভিযোগ উঠেছে, ৫ মার্চ (বুধবার) দুপুরে বাড়িতে কেউ ছিল না। আর সেই সুযোগে নাতনিকে যৌন হেনস্থা করেছেন দাদু নিরাঞ্জন সাহা। এরপর বাড়িতে সকলে আসতেই মাকে দাদুর অভব্য আচরণের কথা জানান নাবালিকা। তা জানার পরেই নাবালিকার মা বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আর সেই অভিযোগের পাওয়া মাত্রই বারাসাত থানার পুলিশ নাবালিকাকে চিকিৎসার জন্য বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনা প্রসঙ্গে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, নাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি দিতে হবে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। ধর্ষণের ঘটনায় পুলিশের তরফ থেকে এখন কোন প্রতিক্রিয়া মেলেনি।