চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অবস্থিত গনগনি। গড়বেতা নদীপথের উৎপত্তিস্থলে এই লাটেরাইটিক উচ্চভূমি শিলাবতীর ডানদিকে অবস্থিত। ভৌগোলিকভাবে এটি ছোট নাগপুর মালভূমির একেবারে প্রতিচ্ছবি বলেই মনে করা হয়(Geo Heritage)। দীর্ঘদিন ধরে এটি পর্যটন কেন্দ্র হিসেবেই পরিচিত হয়ে এসেছে পর্যটকদের কাছে। তবে এই পর্যটন কেন্দ্রের মাথায় নয়া মুকুট লাগলো। ‘জিও হেরিটেজ’ স্বীকৃতি পেল গনগনি। এই তথ্য জানিয়ে গনগনিতে ইতিমধ্যেই বোর্ড স্থাপন হয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
[আরও পড়ুনঃ Mamata Banerjee: অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, সমুদ্র তটে বাঁদরকে খাওয়ালেন বিস্কুট]
ভারত সরকারের খনি মন্ত্রণালয়ের অধীন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল শাখার প্রতিনিধিরা গড়বেতার গনগনিতে এসে সমস্ত কিছু সার্ভে করে দেখেন, ব্লক প্রশাসনের অনুমতি নিয়েই এই বোর্ড স্থাপন করেছে। নতুন এই স্বীকৃতিতে ভারতের ভূ গবেষণার আরো এক কেন্দ্র হিসেবেই গড়ে উঠতে চলেছে গনগনি(Geo Heritage)। স্বাভাবিকভাবেই নয়া মুকুটে নতুনভাবে আরও রূপ পাবে গড়বেতার গনগনি এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
ভারতীয় বিজ্ঞানীরা মনে করছেন গনগনের এই মাটির স্তম্ভ থেকেই বিশেষ কিছু গবেষণার বিষয় উঠে আসতে পারে ভবিষ্যতে। এই ধরনের মাটির স্তম্ভ সচরাচর দেখা মেলে না। তাই গনগনিকে বেছে নিয়ে তাদের গবেষণার কাজে লাগাতে চান(Geo Heritage)। আগামী দিনে পর্যটকদের কাছে শুধুমাত্র পর্যটন কেন্দ্র নয় এটি একটি ভু- গবেষণার ঐতিহ্যবাহী স্থান পেতে চলেছে বই এর পাতায়।