চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কে ২২ কেজি ৩৮৫ গ্রাম গাঁজা উদ্ধার। ঘটনায় অভিযুক্ত তিন নাবালক সহ গ্রেফতার পাঁচ জন(Ganja Seizure)। সোমবার রাতে নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ব্যস্ততম নতুন ডাকবাংলা মোড়ে গাঁজা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম বাপ্পা চক্রবর্তী এবং পূর্ণা শর্মা। বাকিরা নাবালক। সকলের বাড়ি দার্জিলিং জেলায়। গোপন সুত্রে খবর পেয়ে নতুন ডাকবাংলায় হানা দেন সামসেরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ইনসান আলী।
[আরও পড়ুনঃ Durga Economy: পুজোর আগে বাড়তি রোজগার! হাতের কাজে ব্যস্ত বাংলার স্বনির্ভর গোষ্ঠীর গৃহবধূরা]
সন্দেহভাজন হিসাবে পাঁচজনকে আটক করে। তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা। তারপর গ্রেফতার করা হয় তাদের(Ganja Seizure)। ধৃতদের কাছ থেকে ২২ কেজি ৩৮৫ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধৃতদের বহরমপুরের আদালতে পাঠানো হয়।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
পুলিশের প্রাথমিক অনুমান নাবালক ছেলেদের নিয়ে গাঁজা পাচারের চেষ্টা করেছিল বাপ্পা ও পূর্ণা। উত্তরবঙ্গের দিক থেকে গাঁজা গুলো নিয়ে এসে সামসেরগঞ্জে এসেছিল তারা বলে জানা যায় পুলিশ সুত্রে(Ganja Seizure)। গাঁজা গুলো কোথায় থেকে নিয়ে এসেছিল এবং কাকে বিক্রি করার উদ্দেশ্য ছিল পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।