চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: উত্তর২৪পরগনা: বিপুল পরিমাণ গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে থেকে উদ্ধার বিপুল পরিমান গাঁজা রবিবার রাতে ওই গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় প্রায় ২৭ কিলো গাঁজা(Ganja Seizure)। সঙ্গে সঙ্গে ওই গাড়িটিকে আটক করে ও গাঁজাসহ ওই গাড়িতে থাকা তিন জনকে হাসনাবাদ থানায় নিয়ে আসে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ রাতেই দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার একটি ঔষধের দোকান থেকে আরো প্রায় ১৭৮ কিলো গাঁজা উদ্ধার করে।
[আরও পড়ুনঃ কেন্দ্রর নয়া নীতিতে বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন! ড্রিম ১১-র কি শাস্তি হবে?]
ধৃতদের নাম বাবলু মোল্লা, যার বাড়ি ন্যাজাট থানার অন্তর্গত মঠবাড়ি এলাকায়, সুব্রত মন্ডল যার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায়, শ্যাম কয়াল যার বাড়ি ন্যাজাট থানার বয়ারমারী এলাকায়(Ganja Seizure)। ধৃতদের জেরার পরে জানা যায় যে তারা এই বিপুল পরিমাণে গাঁজা হাসনাবাদের সীমান্তবর্তী এলাকায় মজুদ করছিল। এই গাঁজা বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল তাদের। সঙ্গে সঙ্গে এই তিন পাচারকারীকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
তাদের কাছে থাকা এই বিপুল পরিমাণে গাঁজাসহ ধৃত এই তিন পাচারকারীকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বারাসাত মহকুমা আদালতে পাঠায় হাসনাবাদ থানার পুলিশ(Ganja Seizure)। পুলিশের অনুমান এই পাচার চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক গাঁজা উদ্ধার হতে পারে বলেও অনুমান করছে হাসনাবাদ থানার পুলিশ।