গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: বিশ্বের নানা প্রান্তের মানুষ ছুটে আসেন গঙ্গাসাগরে (Gangasagar Development)। তীর্থ পর্যটনের মিলনভূমির ভোলবদল করতে রাজ্য সরকার নানা পরিকল্পনা নিয়েছে। একদিকে রাজ্য সরকার গঙ্গাসাগর সেতু নির্মাণ করছে,অন্যদিকে সাগর সৈকতকে সৌন্দর্য শোভিত করা হচ্ছে। যোগাযোগের সেতুবন্ধন থেকে রোজগারের কর্মযজ্ঞ, কার্যত গঙ্গাসাগরের অর্থনীতির আমূল বদল ঘটাচ্ছে।
মানুষের রোজগার বাড়ছে, বাড়ছে দেশি বিদেশি মানুষের আনাগোনা। মেগা পরিকল্পনার মাধ্যমে বড় রাস্তার যখন ভোলবদল করা হচ্ছে, তখন ছোট রাস্তার বেহাল দশা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। দুর্ঘটনার জেরে বাড়ে ক্ষোভ। জনরোষ তীব্র হওয়ায় মুড়িগঙ্গা পঞ্চায়েতের বামনখালির বেহাল রাস্তার ছবি বাংলা জাগোর ক্যামেরায় আমরা তুলে ধরি -৬তারিখ (Gangasagar Development)।
৭২ঘন্টার মধ্যে সেই চলাচলের রাস্তা সংস্কার করা শুরু হল দ্রুততার সঙ্গে। বাংলা জাগোয় খবর সম্প্রচারের পরই ঢালাই রাস্তা তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর নির্দেশে দ্রুত পাকা রাস্তার গড়ে তোলার চেষ্টা। রাস্তা মেরামতের কাজে প্রশাসন তত্পর প্রশাসন। বাংলা জাগোকে ধন্যবাদ দেন গঙ্গাসাগরবাসী (Gangasagar Development)।
যুদ্ধকালীন তত্পরতায় কাজ শুরুর জন্য সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। গঙ্গাসাগরের মুড়িগঙ্গা টু পঞ্চায়েতের বামন খালি ২৬ নম্বর বুথে ডিলার মোড় থেকে টেংরা মারীর খাল পর্যন্ত দীর্ঘ ২২০০ মিটারের মধ্যে এক কিলোমিটার রাস্তা হওয়ার পর বাকি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। প্রশাসনের উদ্যোগে সেই রাস্তার হাল ফিরছে। মন্ত্রীর কথামতো পাকা বন্দোবস্ত হওয়ায় খুশি এলাকাবাসী। মন্ত্রীর কথা মতো পাকা বন্দোবস্ত হওয়ায় খুশি গঙ্গাসাগরের মুড়িগঙ্গার মানুষজন (Gangasagar Development)।