ad
ad

Breaking News

ফুচকা খেয়ে অসুস্থ প্রায় ৩৫ জন! আতঙ্কে গ্রামবাসী  

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের কয়েকজন বাসিন্দা একটি নির্দিষ্ট দোকান থেকে ফুচকা খায়।

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: সুমন মন্ডল: ঘাটাল: ফুচকা খেতে কে না ভালোবাসে! তার মচমচে স্বাদ আর তেঁতুল জল সবার প্রিয়। কিন্তু সেই স্বাদই যদি অসুস্থতার কারণ হয়? এমনই অবস্থা হল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) চন্দ্রকোনায়। সেখানে ফুচকা খেয়ে অসুস্থ প্রায় ৩৫ জন। চন্দ্রকোনার ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের কয়েকজন বাসিন্দা একটি নির্দিষ্ট দোকান থেকে ফুচকা খায়। এরপর একে একে সবাই অসুস্থ হতে শুরু করে। এই ফুচকা খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রাতে বমি ও ডায়রিয়ার সমস্যা দেখা দেয়। এর মধ্যে বহু শিশু ও নাবালকও আক্রান্ত হয়। 

আরও পড়ুনঃ সাপকে গিলে খাচ্ছে ব্যাঙ! ভাইরাল ভিডিয়ো দেখে কী বলছে নেটিজেনরা?

তাদের চিকিৎসার জন্য দ্রুত ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে গুরুতর অসুস্থ ১২ জন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের গ্রামীন চিকিৎসকের আওতায় চিকিৎসা করা হয়। চিকিৎসাধীন ব্যক্তিদের বাড়ির লোকেদের বক্তব্য, গ্রামের যারা সেদিন ফুচকা খায় শুধু তারাই অসুস্থ হয়ে পড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। (West Midnapore) 

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/

পরিজনদের দাবি, পার্শ্ববর্তী এলাকা থেকে এক বিক্রেতা ফুচকা বিক্রি করতে আসে গ্রামে। সেই ফুচকা খেয়েই অসুস্থ হয়ে পড়ে একাধিক গ্রামবাসী। চিকিৎসকদের অনুমান, ওই ফুচকা বা তার জলের মধ্যে বিষাক্ত কিছু ছিল বলে মনে করেন। পুরো ঘটনায় আতঙ্কিত হন গ্রামবাসী। (West Midnapore) 

প্রসঙ্গত, এর আগেও হুগলির আরামবাগে ফুচকা খেয়ে অসুস্থ হয় কমপক্ষে ৬০ জন। মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুরে যান এক ফুচকা বিক্রেতা। স্থানীয় শিশু-মহিলারা সেখান থেকে ফুচকা খেলে বমি ও পেটের সমস্যা শুরু হয়। গুরুতরদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এমন ঘটনায় অবাক সকলেই।  

বৃহস্পতিবার রোগীদের সুস্থতার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছালেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া। বিধায়ক জানান, “চিকিৎসকের সাথে কথা বলেছি খোঁজ নিয়েছি। অসুস্থদের আজ অনেকেই সুস্থ হয়েছে দুপুরের পরে। যারা সম্পূর্ণ সুস্থ হয়েছে তাদের ছেড়ে দেয়া হবে।”