ad
ad

Breaking News

Free Meal

Free Meal: গরিব-দুঃস্থ-বয়স্কদের বিনামূল্যে খাবার, উদ্যোগ নিলেন বিধায়ক খোকন দাস

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন যাঁরা এখানে আসতে পারবেন না এবং দুপুরে খেতে পারবেন না, অথচ তাঁদের ইচ্ছা রয়েছে, তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাবার। প্রতিটি ওয়ার্ডের মানুষদের দায়িত্ব দেওয়া হবে এবং ট্রান্সপোর্ট কমিটির সদস্যরা যোগাযোগ করবেন কোনও এলাকায় বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন বা গরীব দুঃস্থ যাঁরা রয়েছেন, তাঁদের নামের তালিকা নেওয়া হবে এবং তাঁদের বাড়িতে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হবে।

Free Meal: Free Meal Initiative in Bardhaman South by MLA

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে সোমবার থেকে শুরু হল রাতে খাবারের ব্যবস্থা। পুরোপুরি বিনামূল্যে এই খাবার দেওয়া হবে গরিব দুঃস্থ মানুষদের(Free Meal)। এর জন্য একটি অত্যাধুনিক মেশিন আনা হয়েছে, যে স্বয়ংক্রিয় যন্ত্রে আধ ঘণ্টায় এক হাজার রুটি তৈরি হবে। আনুষ্ঠানিকভাবে এর শুভ সূচনা করলেন অতিরিক্ত জেলাশাসক অমিয় দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, অন্যান্য ওয়ার্ডের এমসিআইসি ও কাউন্সিলররা।

[আরও পড়ুনঃ Ganja Seizure: তিন নাবালককে দিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার পাঁচ জন]

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন যাঁরা এখানে আসতে পারবেন না এবং দুপুরে খেতে পারবেন না, অথচ তাঁদের ইচ্ছা রয়েছে, তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাবার(Free Meal)। প্রতিটি ওয়ার্ডের মানুষদের দায়িত্ব দেওয়া হবে এবং ট্রান্সপোর্ট কমিটির সদস্যরা যোগাযোগ করবেন কোনও এলাকায় বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন বা গরীব দুঃস্থ যাঁরা রয়েছেন, তাঁদের নামের তালিকা নেওয়া হবে এবং তাঁদের বাড়িতে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হবে।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা।যদিও কঙ্কালেশ্বরী কালীমন্দিরে কয়েক বছর ধরেই দশ টাকার বিনিময়ে কুপন কেটে দুপুরে ভোগের আয়োজন করা হয়েছিল(Free Meal)। এখন আবার নতুনভাবে এই উদ্যোগ নেওয়া হল। রাতের খাবারে পুরোপুরি বিনামূল্যে রুটি এবং দুই রকমের তরকারি, ডাল ও মিষ্টি খাওয়ানো হবে। এটা ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।