ad
ad

Breaking News

Murshidabad

Murshidabad: সাগরদিঘিতে উদ্ধার ৫ কেজির বেশি হেরোইন, মাদকসহ গ্রেফতার ৪

বাজেয়াপ্ত করা হয় ৫ কেজি ২৮৭ গ্রাম হেরোইন।

Murshidabad Four arrested with 5 kg heroin

চিত্রঃ নিজস্ব

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সাগরদিঘী থানার কাবিলপুরের কয়েলপাড়া এলাকায় পুলিশের গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে একটি বাড়িতে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ চারজনকে গ্রেফতার করে। জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল জানান, বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাসের নেতৃত্ব পুলিশের একটি টিম কাবিলপুর তকয়েলপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। বাড়ির ছাদের উপর অত্যন্ত কৌশলে হেরোইন তৈরী করছিল। সেই সময় পুলিশ হাতেনাতে চারজনকে গ্রেফতার করে। উদ্ধার হয় হেরোইন তৈরীর সরঞ্জাম। বাজেয়াপ্ত করা হয় ৫ কেজি ২৮৭ গ্রাম হেরোইন। যার বাজার মূল আনুমানিক প্রায় আড়াই কোটি টাকা।

পুলিশের প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লালগোলার বাসিন্দা ইব্রাহিম শেখ দীর্ঘদিন ধরে সাগরদিঘী এলাকায় তার বোনের বাড়িতে হেরোইন তৈরী করছিল। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ হেরোইন শুধুমাত্র স্থানীয় বাজারে নয়, আন্তঃরাজ্য পাচারের উদ্দেশ্যেও তৈরী করা হয়েছিল। এই ঘটনায় কাবিলপুরের বাসিন্দা রকিবুল শেখ, তার স্ত্রী মোমিনা বিবি, হাসিনা বিবি সহ লালগোলার বাসিন্দা ইব্রাহিম শেখকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের বৃহস্পতিবার পুলিশ হেপাজতের অবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করে কি কারনে হেরোইন তৈরী করছিল, পাচার চক্রের মূল মাথা এবং মাদক সরবরাহের রুট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন। এই অভিযানে সাগরদিঘী থানার পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক কারবারের গুঞ্জন শোনা যাচ্ছিল, পুলিশের এই সাফল্যে স্বস্তি ফিরেছে বলে মত সাধারণ মানুষের।