চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির লাইনপার এলাকায় নাবালিকা খুনের ঘটনায় এবার তদন্তে নামল ফরেনসিক দল। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন। সঙ্গে ছিলেন কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরাও। উল্লেখ্য, গত ৬ জুলাই ওই এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। এর দু’দিন পর, অর্থাৎ ৮ জুলাই, স্থানীয় বাসিন্দা শুভম বাউরির বাড়ির পাশের একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের পরপরই ঘটনাস্থল থেকে ওই নাবালিকার চটি পাওয়া যায় শুভমের বাড়িতেই (Forensic Probe)।
আরও পড়ুন: Murder Arrest: রাজ্জাক খাঁ হত্যাকাণ্ড: পুলিশের জালে আরো এক, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫
এরপর মৃতার পরিবারের পক্ষ থেকে শুভম বাউরির বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ দায়ের করা হয়। ঘটনার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ১০ জুলাই শুভম বাউরি (১৮) এবং তার দাদা রোহান বাউরি (১৯)-কে গ্রেফতার করে। তাঁদের আসানসোল জেলা আদালতে তোলা হলে, বিচারক দুই অভিযুক্তকে ৭ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন (Forensic Probe)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
মঙ্গলবার ফরেনসিক দল কুয়ো ও আশপাশের এলাকা ঘুরে দেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে। কী ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তা এখনও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এই তদন্তে নতুন কোনও প্রমাণ উঠে আসতে পারে বলেই মনে করছে পুলিশ প্রশাসন। স্থানীয় বাসিন্দারা এবং মৃতার পরিবার দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ফরেনসিক রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে (Forensic Probe)।