চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: আসন্ন দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চূড়ান্ত পরিকল্পনা তৈরি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দফায় মোট ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্যজুড়ে। এর মধ্যে বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটভিত্তিক মোতায়েনের বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যদিকে গুরুত্বপূর্ণ শহরাঞ্চল ও সংবেদনশীল এলাকাগুলিতেও বাড়তি নজর দেওয়া হয়েছে।
জেলা ও কমিশনারেটভিত্তিক বাহিনী মোতায়েনের চিত্র:
* কলকাতা : ২৭৩ কোম্পানি
* পূর্ব বর্ধমান: ২৬০ কোম্পানি
* হুগলি গ্রামীণ: ২৩৪ কোম্পানি
* বারুইপুর পুলিশ জেলা: ১৬১ কোম্পানি
* বারাকপুর পুলিশ কমিশনারেট: ১৬০ কোম্পানি
* কৃষ্ণনগর পুলিশ জেলা: ১৫৮ কোম্পানি
* হাওড়া গ্রামীণ: ১৪৭ কোম্পানি
* ডায়মন্ড হারবার পুলিশ জেলা: ১৩৫ কোম্পানি
* রানাঘাট পুলিশ জেলা: ১২৭ কোম্পানি
* বসিরহাট পুলিশ জেলা: ১২৩ কোম্পানি
* সুন্দরবন পুলিশ জেলা: ১১৩ কোম্পানি
* বারাসাত পুলিশ জেলা: ১১২ কোম্পানি
* হাওড়া পুলিশ কমিশনারেট: ১১০ কোম্পানি
* চন্দননগর পুলিশ কমিশনারেট: ৮৩ কোম্পানি
* বনগাঁ পুলিশ জেলা: ৬২ কোম্পানি
* বিধাননগর পুলিশ কমিশনারেট: ৫০ কোম্পানি
* আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট: ১৩ কোম্পানি
নির্বাচন কমিশনের এই পরিকল্পনা অনুযায়ী, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বুথগুলিতে বিশেষ নজরদারি রাখা হবে। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও যৌথভাবে দায়িত্ব পালন করবে।