ad
ad

Breaking News

Uttarpara

দইয়ের পাত্রে মাছি, কারখানায় আরশোলা! উত্তরপাড়ার নামী মিষ্টির দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের

পাওয়া গেল প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ দই।

food-safety-raid-uttarpara-sweet-shop-expired-curd

চিত্রঃ নিজস্ব

রাকেশ চক্রবর্তী, হুগলি: উত্তরপাড়ার প্রসিদ্ধ মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা আধিকারিকদের অভিযান । মিষ্টি বানানোর কারখানায় দই ভর্তির পাত্রের ভেতর মাছি, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে আরশোলা । পাওয়া গেল প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ দই।

আগেরবার সতর্ক করা সত্ত্বেও এখনো অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি তৈরীর কারখানার ভেতর। ক্ষোভ উগড়ে দিলেন খাদ্য সুরক্ষার অধিকারীকরা । প্রকাশ্যে নষ্ট করা হলো মেয়াদ উত্তীর্ণ দই । চূড়ান্ত সতর্কবার তাদের দিলেন মিষ্টির দোকানের মালিকপক্ষকে । সাত দিনের মধ্যে হাইজিন মেনটেন না করা হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়ে দিলেন উত্তরপাড়ার খাদ্য সুরক্ষা আধিকারিক । খাদ্য সুরক্ষা সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া ডাকে রাজ্যজুড়ে সমস্ত রেস্তুরা মিষ্টির দোকান এবং অন্যান্য খাবারের দোকানে চলছে খাদ্য সুরক্ষা দফরের অভিযান। তার মধ্যেই উঠে আসছে অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি থেকে মিষ্টি তৈরীর পরিবেশ । পাওয়া যাচ্ছে পচা মেয়াদ উত্তীর্ণ পোকা খাবার ।  

বেশ কিছু দোকান বিনা লাইসেন্সে চলছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে খাদ্য সুরক্ষা দফতরের । বন্ধ করে দেওয়া হচ্ছে দোকান । আর এই সপ্তাহের মধ্যেই উত্তরপাড়ার প্রসিদ্ধ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ দই পাওয়ায় উত্তরপাড়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।