চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
লোকেশ হালদার, দক্ষিণ ২৪ পরগনাঃ ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ এক মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর নাম প্রদীপ চক্রবর্তী। বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার আট নম্বর কালিনগর পূর্ব গঙ্গাধরপুর এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কালনাগিনী নদীর মাঝখানে একটি ট্রলার দাঁড়িয়ে ছিল।(South 24 Paraganas)
সকাল আটটা নাগাদ একটি ছোট নৌকাতে করে ওই মৎস্যজীবী ট্রলারে যাচ্ছিলেন। ছোট নৌকা থেকে ট্রলারে ওঠার সময় হঠাৎই তিনি পা পিছলে নদীতে পড়ে যান। এরপরই ওই ট্রলারের মৎস্যজীবীরা ও ছোট নৌকার মাঝি সেখানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সেই সময় জোয়ার থাকার কারণে জলের স্রোত প্রবল ছিল ফলে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়।(South 24 Paraganas)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় কাকদ্বীপ থানার পুলিস। এদিন তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। এনডিআরএফের কর্মীরা আবারও নদীতে তল্লাশি শুরু করে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরও খোঁজ পাওয়া যায়নি সেই মৎস্যজীবীর ।(South 24 Paraganas)