চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
আত্মজিত চক্রবর্তী, হাবরা: শেষ হয়েছে দীপাবলির উৎসব। বৃহস্পতিবার ভাইফোঁটা। ভাই-বোনের ভালোবাসার এই বিশেষ দিনে মিষ্টির চাহিদা থাকে তুঙ্গে। সেই উৎসবের আগেই হাবরার মিষ্টির বাজারে শুরু হয়েছে ব্যস্ততা। সকাল থেকেই ‘শ্রীকৃষ্ণ সুইটস’এ ভিড় উপচে পড়ছে ক্রেতাদের। ভাইফোঁটাকে কেন্দ্র করে এই দোকানে তৈরি হয়েছে একাধিক অভিনব মিষ্টি, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় “ভাই ফোঁটা” (Festive Sweets) লেখা স্পেশাল মিষ্টি।

দোকানের মালিক ও কর্মীরা জানিয়েছেন, প্রতি বছর উৎসবের মরসুমে নতুন নতুন আইটেম বাজারে আনার চেষ্টা করেন তাঁরা। এবারে সেই ধারাবাহিকতায় এসেছে বিশেষ “রেড ভেলভেট কাপ সন্দেশ”, যা ইতিমধ্যেই ক্রেতাদের মন জয় করেছে। এই মিষ্টির স্বাদ ও উপস্থাপন দুই-ই নজরকাড়া। এছাড়াও রয়েছে বিভিন্ন নতুন ধরনের মিষ্টির সম্ভার— যা বর্তমানে হাবরার অন্য কোনও দোকানে পাওয়া যাচ্ছে না। (Festive Sweets)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

দোকানের এক কর্মী বলেন, “আমরা গুণগত মানের দিকটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। মিষ্টি প্রস্তুতের ক্ষেত্রে খাঁটি উপকরণই ব্যবহার করা হয়। তাই একবার যে আমাদের দোকানের মিষ্টি খায়, সে আবার ফিরে আসতেই বাধ্য।”

দোকানের কাউন্টারের সামনে লম্বা লাইন পড়েছে সকাল থেকেই। ক্রেতাদের মধ্যে উৎসবের উচ্ছ্বাস স্পষ্ট। কেউ ভাইফোঁটার জন্য মিষ্টি কিনছেন, কেউ আবার উপহার হিসেবে নিচ্ছেন রঙিন কাপ সন্দেশ বা বিশেষ ডিজাইনের দইভাত কাপ। (Festive Sweets)

স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীকৃষ্ণ সুইটস এখন শুধু হাবরার নয়, আশপাশের এলাকাতেও জনপ্রিয় হয়ে উঠেছে। ভাইফোঁটার আগে এমন উৎসবমুখর পরিবেশে দোকানজুড়ে মিষ্টির ঘ্রাণে ভরে উঠেছে গোটা বাজার।

উৎসবের আবহে মিষ্টির দোকানগুলোতে এমন ভিড় দেখা গেলেও শ্রীকৃষ্ণ সুইটস যেন একটু আলাদা — তাদের সৃজনশীলতা ও গুণগত মানের জোরেই ক্রেতাদের প্রথম পছন্দ এই দোকান। (Festive Sweets)