ad
ad

Breaking News

সুন্দরবন

ধান কাটার মেশিনে নতুন আশা সুন্দরবনের কৃষকদের

Bangla Jago Desk: অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশা হয়ে পড়ে। তার উপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ার বেকায়দায় পড়েছে কৃষকরা। কিন্তু ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না। এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কালিতলা এলাকায় কৃষকদের মধ্যে নতুন আশা জাগিয়ে দিয়েছে ধান […]

Bangla Jago Desk: অকাল ঝড় বৃষ্টিতে জমির ধান ক্ষতিগ্রস্থ হওয়ার পর কৃষকরা এমনিতেই হতাশা হয়ে পড়ে। তার উপর এবার ধান কাটার শ্রমিকের মজুরি বৃদ্ধি হওয়ার বেকায়দায় পড়েছে কৃষকরা। কিন্তু ধান কাটতে আর খুব বেশি শ্রমিকের প্রয়োজন হবে না। এবার মেশিনের মাধ্যমেই কাটা হচ্ছে ধান। সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কালিতলা এলাকায় কৃষকদের মধ্যে নতুন আশা জাগিয়ে দিয়েছে ধান কাটার মেশিন।

এই মেশিনের মাধ্যমে ১ ঘন্টায় ৬০০ গ্রাম পেট্রোল খরচে ১ বিঘা জমির ধান কাটা সম্ভব। এতে শ্রমিক খরচ কম হওয়ায় কৃষকরা খুশি। কৃষকরা জানিয়েছেন, “আগে ধান কাটাতে অনেক শ্রমিকের প্রয়োজন হতো। কিন্তু এখন মেশিনের মাধ্যমে সহজেই ধান কাটতে পারছি। এতে শ্রমিক খরচ অনেক কম হচ্ছে। অকাল ঝড় বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে। কিন্তু মেশিনের মাধ্যমে ধান কাটায় ক্ষতিগ্রস্থ ধানও রক্ষা করা সম্ভব হচ্ছে।”

তাঁদের দাবি, “এই মেশিনটি তৈরি করতে আমার খরচ হয়েছে ১ লক্ষ টাকা। কিন্তু এই মেশিন দিয়ে ধান কাটলে শ্রমিক খরচ কমে যায়। তাই কৃষকরা এই মেশিনটি ব্যবহার করতে আগ্রহী হচ্ছে।” এই মেশিনটি ব্যবহার করে কৃষকরা ধান কাটার পাশাপাশি ধানের খড়ও সংগ্রহ করতে পারছে। এতে কৃষকদের খরচ আরও কম হচ্ছে।

Free Access