চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: বনগাঁ থানা এলাকার খড়ুয়া রাজাপুর হাইস্কুলের বাইরে বিস্ফোরণ! সে ঘটনাই আহত হয়েছে পঞ্চম শ্রেনির দুই ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর খরুয়া রাজাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণির দুই পড়ুয়া টিফিনের সময় রাস্তায় বেড় বেড়িয়ে সামনে থাকা পাথরের মধ্যে দুটি তার দেখে পড়ুয়ারা তা হাতে তুলে নেয়।
বনগাঁয় স্কুলের বাইরে বিস্ফোরণ, আহত ২ পড়ুয়া pic.twitter.com/SkcreqhcA2
— Bangla Jago Tv (@BanglaJagotv) November 22, 2024
শুক্রবার স্কুলের পাশের রাস্তায় ওই পাথরগুলি কাজের জন্য ফেলা হয়েছে। পড়ুয়ার দাবি, হাত থেকে রাখার পরই বিকট শব্দ হয় ও সেটি ফেটে যায়। বিস্ফোরণের ফলে রাস্তার পাথর এবং ধাতব বস্তু লেগে আহত হয় দুই পড়ুয়া।
যার মধ্যে শিবা রায় নামে পঞ্চম শ্রেণীর পড়ুয়ার দুই হাতে আঘাত লাগে। ডান হাতে তিনটি আঙুল বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কি থেকে বিস্ফোরণ তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।