চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: শিক্ষক নিয়োগের পরীক্ষায় সমস্তরকম সতর্কতা নেয় এসএসসি। প্রায় ৯বছর পর নবম –দশম শ্রেণির পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেইমতো রাজ্যের ৬৩৬টি পরীক্ষা কেন্দ্রেই ছিল কড়া নিরাপত্তা। বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মতোই সিসিটিভিতে নজরদারি বহাল ছিল। ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯জন পরীক্ষার্থীর জন্য সুব্যবস্থা করা হয়।দুপুর ১২টায় কড়া নিরাপত্তায় পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকেই পরীক্ষার্থীরা সেন্টারে পৌঁছে যায়।পরীক্ষাকেন্দ্রের সুরক্ষাকবচ রাখার মতোই ওএমআর শিট এর কার্বন কপি সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে।ওএমআর শিট সংরক্ষণ করা হবে প্যানেলের মেয়াদ শেষের ২বছর পর্যন্ত।
আরও পড়ুনঃ Match Preview: অতীত ইতিহাস ভুলে ওমানের বিপক্ষে ভাল ফল করবে ভারত, আশা খালিদের
সোশ্যাল মিডিয়ায় এই পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন- “ রাজ্যের ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে প্রায় সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। নবম-দশম শ্রেণির SSC পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। পরীক্ষার্থী, আধিকারিক, স্কুলশিক্ষা দপ্তর-সহ সমস্ত আধিকারিককে শুভেচ্ছা জানাই। আশা করি আগামী রবিবারের একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি পরীক্ষাকে স্বচ্ছ রাখতে সমস্ত সাহায্য করবেন প্রশাসনিক কর্তাব্যক্তি
Today, 3.5 lakh candidates appeared across 636 centres for the Assistant Teacher recruitment exam (Classes IX–X), which was conducted successfully. My sincere congratulations to all candidates, WBCSSC, the School Education Department, and all officials involved. The entire…
— Bratya Basu (@basu_bratya) September 7, 2025
রা।”
FB link: https://www.facebook.com/Banglajagotvofficial
এসএসসি-র পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরাও। তাঁদের অধিকাংশই পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে জানিয়েছেন সুষ্ঠ ব্যবস্থা ছিল। অনেকেই বলেছেন,বিজেপির রাজ্যে চাকরির সুষ্ঠু ব্যবস্থা থাকে না।সেই জায়গায় বাংলায় শিক্ষক নিয়োগের পরীক্ষা স্বচ্ছভাবে হয়েছে। বিরোধীদের অভিযোগ খারিজ করলেন বিরোধী শাসিত রাজ্যের চাকরিপ্রার্থীরাই।