ad
ad

Breaking News

June Malia

মেদিনীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ নোটিশ! সমস্যা সমাধানের আশ্বাস জুনের মালিয়ার

অমৃত ভারত প্রকল্পে মেদিনীপুর স্টেশনকে ঢেলে সাজানোর জন্য মেদিনীপুর শহরের ভূইয়াপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ রেলের জমিতে বসবাসকারী বাসিন্দাদের দিন সাতেক আগেই উচ্ছেদ নোটিশ দিয়েছে রেল।

Eviction notice issued in area adjacent to Midnapore railway station! June Mallya assures to resolve the problem

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: অমৃত ভারত প্রকল্পে মেদিনীপুর স্টেশনকে ঢেলে সাজানোর জন্য মেদিনীপুর শহরের ভূইয়াপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ রেলের জমিতে বসবাসকারী বাসিন্দাদের দিন সাতেক আগেই উচ্ছেদ নোটিশ দিয়েছে রেল। এতে ঘুম উড়েছে এলাকাবাসীদের। এই পরিস্থিতিতে সাংসদ জুন মালিয়ার সাথে দেখা করে সমস্যা সমাধানের দাবি করলেন এলাকাবাসীরা।  

রবিবার রাতে মেদিনীপুর সার্কিট হাউসে জুন মালিয়ার সাথে দেখা করেন তারা, তুলে দেন তাদের দাবি পত্র। গোটা বিষয় নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলার পর জুন মালিয়া জানিয়েছেন, এলাকাবাসীর দাবি নিয়ে রেল মন্ত্রীকে চিঠি দেবেন তিনি। যাতে মানুষগুলোর সমস্যার সমাধান হয় সে বিষয়ে উদ্যোগী হবেন তিনি। উল্লেখ্য এই ভূঁইয়াপাড়া এলাকায় রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছে প্রায় এক হাজারেরও বেশি পরিবার। এর আগেই পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে তারা।

আদৌ কি তাদের সমস্যা মিটবে? এটা এখন সব থেকে বড় প্রশ্ন। এর আগেও আমরা দেখেছি শালবনীতে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্তকের জায়গায় বসবাসকারী কমলা গ্রামের বাসিন্দাদেরও নোটিস দেওয়া হয়েছিল উচ্ছেদের। দীর্ঘদিন কেটে গেলেও পরবর্তীকালে কোন পদক্ষেপ গ্রহণ করা নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক। তবে অমৃত ভারত প্রকল্পে মেদিনীপুর স্টেশন কে সাজিয়ে তোলার জন্য ভূঁইয়া পাড়ায় যে নোটিশ দেওয়া হয়েছে তা খুব শীঘ্রই কার্যকর হবে বলে রেলক্ষেত্রে খবর। দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষরা এখন  কোথায় যাবেন সে নিয়েই উঠছে প্রশ্ন। এলাকার সাংসদ জুন মালিয়ার আশ্বাসে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে নোটিশ পাওয়া এলাকাবাসী।